বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম;

পটুয়াখালিতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত;

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৮১ বার পঠিত

জেলা প্রতিনিধি পটুয়াখালী;

পটুয়াখালী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসের কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা। এতে মুক্তিযুদ্ধের স্মৃতি, ত্যাগ ও দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক তিনি মহান স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় পটুয়াখালী জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এ ছাড়াও পটুয়াখালী এনজিও ফেডারেশন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ০৭টায় পটুয়াখালী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন এতে নেতৃত্ব দেন ইন্টিগ্রেটেড সোস্যাল সার্ভিস অব পিপলস এ্যাডভাশমেন্ট (ইসপা) র” কার্যক্রম পরিচালক এমএ মন্নান, আরএম সুমনচন্দ্র মিএ সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews