1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক; তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত; কালকিনিতে সহকারী অধ্যাপক নাজমুন নাহারের প্রতিবাদ ‘অনুপস্থিত থেকে বেতন নেওয়ার সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন’ রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে প্রস্তুতি সভা; তেঁতুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস পালিত; নওগাঁয় প্রাথমিক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ; নওগাঁর সাপাহারে মে দিবসে শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল; মঠবাড়িয়ায় তালাবদ্ধ ভাড়া বাসা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার,পলাতক ভাড়াটিয়ার সন্ধানে পুলিশ; হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান মে দিবস পালিত;

পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৪৪৩ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে। জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নির্মান করতে হলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে। সুন্দরবন বিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে। আমাদের পরিবেশ আমাদের অধিকার, এটি রক্ষা করার দায়িত্ব সবার। সুন্দর পরিবেশ রক্ষা করি, সুস্থ সুন্দর জীবন গড়ি। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মোংলার চিলা বাজারে ধরিত্রী রক্ষায় আমরা, সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে মানববন্ধনে বক্তারা একথা বলেন। ”আমাদের শক্তি, আমাদের পৃথিবী” শ্লোগানে এবছর বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেত্রী কমলা সরকার। মানববন্ধনে বক্তৃতা করেন সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা পরিবেশযোদ্ধা মোঃ হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মোঃ ডলার মোল্লা, মেহেদী হাসান, ‘ধরা’ নেত্রী রত্না শেখ, শীলা সরদার, তন্বী মন্ডল প্রমূখ।
সমাবেশে সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা পরিবেশযোদ্ধা মোঃ হাছিব সরদার বলেন, আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। আমাদের নদ-নদী প্লাস্টিক-পলিথিন দূষণে জর্জরিত। নদীর স্বাস্থ্য ঠিক থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। ধরিত্রী রক্ষায় আমাদের জীবনধারায় পরিবর্তন আনতে হবে। মানববন্ধনে বক্তারা আরো বলেন পৃথিবীকে বাঁচাতে হলে পরিবেশবান্ধব স্থায়িত্বশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রকৃতির সাথে সহাবস্থান করতে হবে। বক্তারা শক্তির উৎস সবুজে থাকার আহ্বান জানান। সভাপতির বক্তৃতায় ’ধরা’ নেত্রী কমলা সরকার বলেন সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির কোন বিকল্প নেই। তাই জীবাশ্ম জ্বালানি থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে হবে। ধরিত্রী রক্ষায় এবং জ্বালানি সুশাসন প্রতিষ্ঠায় সবুজ এবং ন্যায্য জ্বালানি রূপান্তর এখন সময়ের দাবি। মানববন্ধনে কৃষক-জেলে-নারী-ইয়ুথসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews