শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ;

কালকিনিতে সহকারী অধ্যাপক নাজমুন নাহারের প্রতিবাদ ‘অনুপস্থিত থেকে বেতন নেওয়ার সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন’

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৪৫ বার পঠিত



কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ-এর ব্যবস্থাপনা বিভাগের (অনার্স) সহকারী অধ্যাপক নাজমুন নাহার তার বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত “অনিয়ম-অব্যবস্থাপনায় কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষা ব্যবস্থা নাজুক, সচেতন মহলের উদ্বেগ” শীর্ষক সংবাদের একটি অংশে তাকে নিয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা তিনি “মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন” বলে দাবি করেছেন।
প্রতিবাদলিপিতে নাজমুন নাহার উল্লেখ করেন, তাকে জড়িয়ে “চার বছর যাবৎ বিভাগ ও ক্লাসে অনুপস্থিত” থাকার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, ২০০৮ সালের ১ জানুয়ারি প্রভাষক হিসেবে যোগদানের পর থেকে তিনি নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন এবং ২০২৪ সালের ৩ ডিসেম্বর সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
তিনি দাবি করেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে তার বিরুদ্ধে কখনো কোনো লিখিত অভিযোগ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। তিনি নিয়মিত কলেজ ও বিভাগে উপস্থিত থাকেন। তবে কমার্স বিভাগে পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় অনেক সময় ক্লাস শূন্য থাকে, যা তার অনুপস্থিতির প্রমাণ নয়। কলেজের হাজিরা খাতা যাচাই করলেই তার উপস্থিতির সত্যতা মিলবে বলে তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে। এছাড়া, দীর্ঘ ৩৯ মাস ধরে তার বেতন-ভাতা বকেয়া থাকা সত্ত্বেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন বলেও দাবি করেন, যার প্রমাণ ব্যাংক হিসাব বিবরণীতে পাওয়া যাবে।
তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে মিথ্যা সংবাদ প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews