1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি;

পিরোজপুর জেলা পুলিশ প্রার্থী নিয়োগের ১ম দিনের যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত ;

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪০৮ বার পঠিত

প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন 

 সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের ১ম দিনের কার্যক্রম শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অদ্য(শুক্রবার)১৯ এপ্রিল ২০২৫ খ্রি. বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার সকল আবেদনকারীদের প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিনের কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় পিরোজপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। এ সসময় নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার, পিরোজপুর খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন,প্রাথমিক ভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই  নির্বাচিত করা হবে। নিয়োগ বোর্ডের সদস্যদের প্রতি চাকরি প্রার্থীদের আস্থা রাখার অনুরোধ করেন। তিনি আরো বলেন একটি স্বচ্ছ নিয়োগ উপহার দেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় আরো নিয়োগ বোর্ডের সদস্য সহ আরো উপস্থিত ছিলেন নিয়োগ ডিউটিতে নিয়োজিত পিরোজপুর জেলার বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews