1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
৯নং সাপলেজা ইউনিয়ন পরিষদ ভবন ও গেইট সংস্কারে বদলে গেছে ইউনিয়নের চিত্র; আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি‘আইজিপি ব্যাজ-২০২৫’ পেলেন পিরোজপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঠবাড়ীয়ার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসারের সাপলেজা লায়লা মালেকিয়া বালিকা দাখিল মাদ্রাসা পরিদর্শন; পিরোজপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত; নওগাঁর বান্দাইখাড়া ডিগ্রি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ; কোরবানিকে সামনে রেখে কাউখালীতে ভেটেরিনারি ওষুধের দোকানে অভিযান ও জরিমানা; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিপিপি ইউনিট টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত; ধান মাড়াইয়ের মেশিন সরানো নিয়ে সংঘর্ষ, আহত ৪; ঝুলন্ত জেলের মরদেহ উদ্ধার কাউখালীতে,অপমৃত্যু মামলা; নওগাঁয় ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় কৃষকরা;

পিরোজপুর-মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও চোরাই মাল জব্দ;

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

পিরোজপুর ও মোংলায় দুটি পৃথক অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং চোরাইকৃত মালামালসহ বোট জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন সুপতি, কচিখালী ও পুলিশের সমন্বয়ে পিরোজপুরের মঠবাড়িয়া থানাধীন খেতাছিড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। অপরদিকে, সকাল ৭ টায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া কর্তৃক মোংলার সাইলো সংলগ্ন কাঠাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত ফাইবার বোট তল্লাশি করে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ২০ লক্ষ ৪৫ হাজার ৮৫ টাকা মূল্যের ২ হাজার ২ শত ২০ লিটার পোড়া মবিল, ১ টি ইলেকট্রনিক মোটর, ৩ বস্তা মুরলি প্রিমিয়াম টি-কফি মিক্স, ৬ বান্ডিল ওয়্যার রোপসহ চোরাইকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মালামাল ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী ও চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেন জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews