বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আধুনিক শিক্ষার পরিবেশ গড়ার প্রত্যয়ে ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ; কবিতাঃ প্রকৃতির রূপ; আর কখনও কথা হবে না, দেখা হবে না,” প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা; ১২ শিক্ষক, পরীক্ষার্থী ১—তবুও পাসের মুখ দেখেনি মাদ্রাসাটি; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমওর বিরুদ্ধে মাদকাসক্তি ও দায়িত্বহীনতার অভিযোগ; ভাঙ্গুড়ায় ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনে রোড-শো; ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় জলাবদ্ধতা চরমে, ড্রেন দখলমুক্ত ও পানি নিষ্কাশনের দাবি; আদিবাসী জনগোষ্ঠীর অধিকার: ন্যায়বিচার, ভূমি ও শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন জরুরি; এসএসসি ও সমমানের ফল প্রকাশ: শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন সাইদুর রহমান লিটন; সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু;

বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ;

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত

ডেক্স রিপোর্টার ;

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী রাজনীতির আর কোনো স্থান নেই। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার আইনের মাধ্যমেই সম্পন্ন হবে এবং বিচারই হবে ফ্যাসিবাদের শেষ ঠিকানা।
শনিবার (১৮ জুলাই) ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার এবং সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদসহ দেশের সকল শহীদের প্রতি এবি পার্টি গভীর শ্রদ্ধা জানায়। তবে দুই বছর অতিক্রান্ত হলেও প্রকৃত শহীদদের চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়াকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, ১৯৭১ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রকৃত শহীদদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে হবে, যাতে ইতিহাস বিকৃতির কোনো সুযোগ না থাকে।

তিনি অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটির মাধ্যমে প্রকৃত শহীদদের তালিকা চূড়ান্ত করা, ভুয়া নাম বাদ দেওয়া, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা এবং পুরো প্রক্রিয়ায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে কার্যকরভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান।

এবি পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, পতিত ফ্যাসিবাদী সরকারের প্রধান যদি দেশে ফিরে আইনের মুখোমুখি হতে চান, তাহলে তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ায় নেওয়া উচিত। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার সম্পন্নের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ, বরিশাল জেলা ও মহানগরের যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি এম রাব্বী, পটুয়াখালী জেলার যুগ্ম আহ্বায়ক আবু রায়হান জাফর, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন, বরিশাল জেলা ও মহানগর ছাত্রপক্ষের আহ্বায়ক আইয়ুব নবী, যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ, রায়হান উদ্দিন, রাকিব সিকদার, শাকিল খান, মো. রাজিব হোসেন, পটুয়াখালীর যুগ্ম সদস্য সচিব মুশফিকুর রহিম মনির, সদস্য জাকির হোসেন, আবু হানিফ জয়, হাফিজা আক্তার, চরকালেখান ইউনিয়নের আহ্বায়ক জাকির বারী এবং মাধবপাশা ইউনিয়নের আহ্বায়ক আব্দুল আজিজ খানসহ এবি পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews