রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

বিয়ের দাবিতে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে অবরুদ্ধ,থানায় লিখিত অভিযোগ;

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিয়ের দাবিতে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে তার ভাড়া বাসায় অবরুদ্ধ করে রাখার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট তরুণী নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্র থেকে জানা যায়,উপজেলার ১০ নম্বর সারেংকাঠী ইউনিয়নের করফা বাজারে চায়ের দোকান পরিচালনা করেন তৃষ্ণা রানী মণ্ডল। একই বাজারের পল্লী বিদ্যুৎ সাব-অফিসে কর্মরত লাইনম্যান মো.সাইদুল ইসলাম সিরাজ পাশের একটি ভাড়া বাসায় একা থাকতেন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে তৃষ্ণা রানী মণ্ডল দাবি করেছেন,বিয়ের আশ্বাস ও ইসলাম ধর্ম গ্রহণের পর বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সিরাজ তার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে এড়িয়ে চলতে থাকেন।
এ অবস্থায় গত ২ আগস্ট বিকেল থেকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সিরাজকে তার ভাড়া বাসার ভেতরে অবরুদ্ধ রেখে বিয়ের দাবি জানান তৃষ্ণা রানী। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে কোনো সমাধান না হওয়ায় ৩ আগস্ট তৃষ্ণা রানী মণ্ডল নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
করফা বাজার পল্লী বিদ্যুৎ সাব-অফিসের কর্মকর্তা মো. জাহাঙ্গির জানান, নারী-সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়রা সিরাজকে ঘরের মধ্যে আটকে রেখেছিল। পরে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও বিষয়টি থানায় চলে যাওয়ায় আর মীমাংসা হয়নি। এখন আইন অনুযায়ী বিষয়টির নিষ্পত্তি হওয়াই সমীচীন।
নেছারাবাদ থানা সূত্রে অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে,অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য,বিয়ের প্রলোভন ও শারীরিক সম্পর্ক সংক্রান্ত অভিযোগগুলো অভিযোগকারীর লিখিত আবেদনে উল্লিখিত দাবি। এ বিষয়ে অভিযুক্ত মো.সাইদুল ইসলাম সিরাজের বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews