শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পিরোজপুরে দোয়া ও মোনাজাত; রাজৈরে মানবপাচার চক্রের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার; প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল; ভাঙ্গুড়ায় জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত; খুকনীর গণমানুষের আশা-ভরসা: কারানির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক মো: লিয়াকত হোসেন লাবু; অপসোনিন ফার্মা লিমিটেড মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ সফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক, চোরাচালান ও চেক জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ; কবিতা: চমৎকার এক চমক; নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক;

মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড;

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৯ এপ্রিল ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার সিয়াম ডায়াগনস্টিক সেন্টারে চেম্বাররত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে ধৃত ব্যক্তি নিজেকে ডা. লিয়াকত হোসেন (রেজিস্ট্রেশন নং: A19504) পরিচয়ে হৃদরোগ বিশেষজ্ঞ দাবি করে রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করছিলেন। তল্লাশিকালে তার কাছ থেকে নুরুল হাসান নামীয় (রেজি: A75685) আরেকটি জাল বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধন সনদ উদ্ধার করা হয়। পরবর্তীতে বিএমডিসি কর্তৃপক্ষের সঙ্গে তথ্য যাচাই করে জানা যায়, উক্ত নুরুল হাসানের নিবন্ধন সনদ পূর্বেই স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। ধৃত ব্যক্তির প্রকৃত পরিচয় সুভাষ চন্দ্র মোহন্ত @ নুরুল হাসান, যিনি পূর্বেও প্রতারণার অভিযোগে চিহ্নিত এবং ২০২৪ সালে তার বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জনসাধারণকে সতর্ক করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সিডিএমএসে অনুসন্ধানে তার বিরুদ্ধে নোয়াখালীর সুধারামপুর থানা ও জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতনসহ প্রতারণা সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৮(৩) ধারা মোতাবেক তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা খাতে প্রতারণা প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews