বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আধুনিক শিক্ষার পরিবেশ গড়ার প্রত্যয়ে ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ; কবিতাঃ প্রকৃতির রূপ; আর কখনও কথা হবে না, দেখা হবে না,” প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা; ১২ শিক্ষক, পরীক্ষার্থী ১—তবুও পাসের মুখ দেখেনি মাদ্রাসাটি; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমওর বিরুদ্ধে মাদকাসক্তি ও দায়িত্বহীনতার অভিযোগ; ভাঙ্গুড়ায় ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনে রোড-শো; ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় জলাবদ্ধতা চরমে, ড্রেন দখলমুক্ত ও পানি নিষ্কাশনের দাবি; আদিবাসী জনগোষ্ঠীর অধিকার: ন্যায়বিচার, ভূমি ও শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন জরুরি; এসএসসি ও সমমানের ফল প্রকাশ: শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন সাইদুর রহমান লিটন; সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু;

মঠবাড়িয়ায় সাপলেজা লায়লা মালেকিয়া বালিকা দাখিল মাদ্রাসায় জুলাই গণহত্যা ও গণঅভ্যুত্থান দিবস পালিত;

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর):

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা লায়লা মালেকিয়া বালিকা দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণহত্যা ও গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন ও ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। বক্তারা আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে এক দফা দাবিতে রূপ নেয়। আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অগ্রসেনানী আবু সাঈদ নিহত হন। পরবর্তীতে ঢাকার উত্তরা-আজমপুর এলাকায় মুগ্ধসহ আরও অনেকে নিহত হন। আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন।

তারা আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪ দেশত্যাগ করেন। এর মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে।

অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের অন্যতম প্রত্যাশা হিসেবে শোষণমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, লুটপাট ও অনিয়মমুক্ত নেতৃত্ব, মেধাভিত্তিক চাকরি, টেন্ডারনির্ভর ব্যবসার অবসান এবং ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তারা প্রশ্ন রাখেন—জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার যে প্রত্যাশা ও দাবি ছিল, তার সুফল সত্যিকার অর্থে সাধারণ মানুষ কতটা পাচ্ছে এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় এসব প্রত্যাশার কতটা প্রতিফলন ঘটবে?

অনুষ্ঠানের শেষে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত সুস্থতা এবং আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews