1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

মধুপুর পৌর শহরে হোটেলের নোংরা পানি রাস্তায় ফেলায় অতিষ্ঠ পথচারী;

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৩ বার পঠিত

স্টাফ রি‌পোর্টার;

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের আনারস চত্বর হতে ময়মনসিংহ রোড, জামালপুর ও টাঙ্গাইল মহাসড়ক সহ বিভিন্ন অলিগলিতে হোটেল রেস্তোরাঁ, চায়ের দোকান ও রাস্তার পাশ দিয়ে বসানো ফুসকা হালিমের দোকানের ময়লাযুক্ত পানি রাস্তায় ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে।
পচা দুর্গন্ধ জনিত পানির কারনে অনেক পথচারী দুর্ঘটনার শিকার হচ্ছেন।
মধুপুর শহরের বাসিন্দা মৌলানা হাফিজ উদ্দিন জানান, ফজরের নামাজ পড়ার জন্য রাস্তায় বের হলে মাঝে মধ্যেই গাড়ির চাকার পানি ছিটকে শরীরে এসে পড়ে, তখন পুনরায় বাসায় গিয়ে কাপড় চোপর বদলিয়ে মসজিদে যেতে হয়।
তিনি আরও জানান, পৌরসভার ড্রেন থাকা সত্বেও যারা রাস্তায় পানি ফেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মধুপুর পৌরসভাধীন টেংরি কাঠালতলী মোড় হতে থানা মোড়, থানা মোড় হতে চাড়ালজানি এবং বাসস্ট্যান্ড হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্ষন্ত রাস্তার উপর ফেলা হয়েছে হোটেল রেস্তোরাঁ ও চায়ের দোকানের পচা দুর্গন্ধ জনিত পানি। এছাড়া আনারস চত্বর হতে মার্কেট এলাকার হালিম ফুসকার দোকানের পানি এবং সাথী সিনেমা মোড় এলাকার হালিম ফুসকার দোকানের পচা দুর্গন্ধ জনিত পানি ফেলা হয়েছে রাস্তায়। এইসব দুর্গন্ধ জনিত পানি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ছিটকে পরছে অনেকের গায়ে। সাধারণ পথচারীদের কাপড় চোপর নষ্ট হওয়া সহ অনেকেই পিচ্ছিল কাঁদায় পা পিছলে মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে জানা যায়।
পৌর শহরে পানি ফেলার নিদিষ্ট ব্যবস্থা থাকা সত্বেও তারা প্রতিনিয়ত এভাবেই জনর্দুভোগ সৃষ্টি করে যাচ্ছেন।
ভুক্তভোগী পথচারীদের দাবি খুব দ্রুত সময়ের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে এই পরিপাটি পৌরশহর পঁচা দুর্গন্ধে রাস্তায় চলাচলে অনুপযোগী হয়ে পড়বে।
বিশিষ্টজনের মতে প্রশাসন ও পৌর মেয়র উদ্যোগ নিলে খুব দ্রুত সময়ের মধ্যে এর সমাধান করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews