শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক; ৪নং দৌলতপুর ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগে সাধারণ মানুষের জোয়ার; কাউখালীতে যুবলীগ সভাপতি আটক,বিস্ফোরক আইনে মামলা; চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ ​; চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি; দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান; বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬; পিরোজপুর সদর এমপির মোড়-বলাকা ক্লাব সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা;

মহাসড়ক জুড়ে নকল রসমালাইয়ের সাম্রাজ্য: কুমিল্লার ঐতিহ্য হুমকিতে;

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা ;কুমিল্লা প্রতিনিধি;

কুমিল্লার বিশ্বখ্যাত রসমালাই এখন প্রতারণার ফাঁদ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই ধার জুড়ে গড়ে উঠেছে নকল রসমালাইয়ের দোকানের ছড়াছড়ি। আসল স্বাদের নাম ভাঙিয়ে ভোক্তাদের সঙ্গে চলছে প্রকাশ্য ধোঁকাবাজি।
সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, মহাসড়কের কুমিল্লা অংশের মাত্র ১০৩ কিলোমিটারের মধ্যেই রয়েছে প্রায় ৭টি ভুয়া রসমালাইয়ের দোকান। ‘আদি মাতৃভান্ডার’, ‘নিউ মাতৃভান্ডার’, ‘প্রসিদ্ধ মাতৃভান্ডার’ – এমন নানা নামে আলেখারচর এলাকার ২ কিলোমিটারের মধ্যেই গড়ে উঠেছে ডজনখানেক প্রতিষ্ঠান। কম দামে বিক্রি হলেও এসব রসমালাইয়ের মান নিয়ে অভিযোগের শেষ নেই।
শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কই নয়, কুমিল্লা-সিলেট ও কুমিল্লা-চাঁদপুর-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশেও গড়ে উঠেছে অসংখ্য নকল দোকান। প্রতিদিন শত শত যাত্রী প্রতারিত হয়ে ফিরছেন।
১৯৩০ সালে নগরীর মনোহরপুরের ঘোষ সম্প্রদায়ের হাত ধরে রসমালাইয়ের যাত্রা শুরু। ‘মাতৃভান্ডার’ ছিল প্রথম দোকান। পরে মিষ্টি ভান্ডার, ভগবতী পেড়া ভান্ডার ও শীতল ভান্ডার এই ঐতিহ্যকে এগিয়ে নেয়। বঙ্গভবন থেকে শুরু করে বিদেশি অতিথি আপ্যায়ন – সবখানেই ছিল কুমিল্লার রসমালাইয়ের কদর। পণ্যটি জিআই বা ভৌগোলিক নির্দেশক স্বীকৃতিও পেয়েছে।
বর্তমানে মনোহরপুরের মাতৃভান্ডার, শীতল ভান্ডার, ভগবতী ভান্ডার এবং মুরাদনগরের যাত্রাপুর, দাউদকান্দির গৌরীপুরের কয়েকটি প্রতিষ্ঠান এখনও মান ধরে রেখেছে। তবে বাজারের বেশিরভাগ দোকানই নকল।
ঢাকা থেকে ফেনীগামী যাত্রী ইকবাল বাহার বলেন, “কুমিল্লার উপর দিয়ে গেলে রসমালাই কিনতে মন চায়। কিন্তু মহাসড়কের পাশে আসল স্বাদ পাওয়া যায় না। আসল-নকলের পার্থক্য আকাশ-পাতাল।”
মাতৃভান্ডারের ব্যবস্থাপক তমাল সাহা জানান, “আমরা আজও পুরোনো ঐতিহ্য ও সীমিত উৎপাদনের মাধ্যমে মান বজায় রাখছি। বাজারে আমাদের নামে বিক্রি হওয়া রসমালাইয়ের অধিকাংশই নকল। এতে আমাদের সুনাম নষ্ট হচ্ছে।”

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “রসমালাইয়ের গুণগত মান রক্ষা ও নকল পণ্য বন্ধে আমরা কঠোর। নকল উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews