রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮;

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

​মো: নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

​তরুণ ও যুবসমাজকে মাদক,সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে দূরে রাখার লক্ষ্যে পিরোজপুরে এক ব্যতিক্রমী ও জনসচেতনতামূলক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭জুলাই-২০২৬) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে র‍্যাব-৮,বরিশালের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মো.আশিক ইকরাম সৌরভ এবং সিএইচসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান(পিপিএম-সেবা) সহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ,স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক,অভিভাবক,ইমাম,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
​সভায় বক্তারা সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রতিরোধে কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন:
​পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: কেবল আইন প্রয়োগ করে মাদক বা কিশোর গ্যাংয়ের মতো অপরাধ নির্মূল সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ ও পারিবারিক সচেতনতা।
​সৃজনশীল কাজে সম্পৃক্ততা:তরুণ সমাজকে অপসংস্কৃতি ও সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল কার্যক্রমে অধিক হারে সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হয়।
​সাইবার নিরাপত্তা ও আইনি সহায়তা: সাইবার অপরাধের শিকার হলে কীভাবে দ্রত আইনি সহায়তা নিতে হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত-সে বিষয়ে শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
​উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং র‍্যাব-৮-এর এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান। সামাজিক অবক্ষয় রোধে ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
​অনুষ্ঠানে র‍্যাব-৮-এর পক্ষ থেকে যেকোনো অপরাধ দমনে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পরিশেষে, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews