1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়ীয়ায় সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; মঠবাড়ীয়ায় সংসদ সদস্য কর্তৃক দু:স্হদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ; নওগাঁর রাণীনগরে শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ; কোস্টগার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে সুন্দরবনের”দস্যু নানা বাহিনীর”কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার; পিরোজপুর জেলাবাসীর প্রতি জেলা প্রেসক্লাব আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল এর ঈদের শুভেচ্ছা; পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শংকরপাশা ইউনিয়নবাসীকে মোঃ সুমন খানের শুভেচ্ছা; দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ; পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা; কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান;

মাদারীপরে ভুয়া ডিবি পরিচয়ে মাইক্রোবাস সহ ছয় অপহরণকারী গ্রেফতার;

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩৬৬ বার পঠিত

মোঃ সায়েম মাতুব্বর;
ডাসার মাদারীপুর প্রতিনিধি;

মাদারীপর জেলার রাজৈরে ভুয়া ডিবি পরিচয়ে মাইক্রোবাসসহ ছয় অপহরণ কারীকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। এবিষয় আজ (১৩ মার্চ ) দুপুরে ১ঘটিকার সময় মাদারীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রেস কনভারেন্সের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান
পুলিশ সুপার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হাসান।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,পিরোজপুর জেলার পাড় সাতুরিয়া থানার ডুমজুরি গ্রামের মোঃ আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদার (৩২), মোঃ আলতাব খানের ছেলে মোঃ তালেব খান (২৯), মৃত- মুনসুর আলী গাজীর ছেলে মোঃ জসিম উদ্দিন ওরফে সবুজ গাজী (৪০), ও চিরাপাড়া গ্রামের মোঃ ছালেক শরিফের ছেলে মোঃ মিরাজ শরিফ (৩৫) ও বিড়ালজুরি গ্রামের মৃত আলী আকবার হাওলাদারের ছেলে মোঃ খাইরুল ইসরাম হাওলাদার (৩৮), এবং পাড় সাতুরিয়া গ্রামের মৃত কেএম রুহুল আমিন খলিফার ছেলে জুনায়দুল আমিন ওরফে কে এম রুবেল (৪৫),
পুলিশ সুপার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হাসান জানান, গতকাল পথরোধ করে চারিদিক থেকে ঘিরে ধরে ৮/৯ জন লোক নিজেদেরকে ডি.বি পুলিশ পরিচয় দিয়ে কাজল ভূইয়াকে জোর পূর্বক অপহরন করে তার আত্মীয় স্বজনদের নিকট ফোন দিয়ে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করতে বলেন অপহরণকারীরা।
রাজৈর থানাধীন নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে অপহরনকারী মাইক্রোবাস থেকে ভিকটিমকে উদ্ধার করে এবং আসামীদের কে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন,এঘটনার বিষয়ে রাজৈর থানায় একটি মামলা রুজু হয়েছে।
এছাড়াও ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। প্রেস কনভারেন্সে এছাড়াও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, এ এস পি (শিবচর সার্কেল) রব্বানী হোসেন, রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান হাওলাদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews