রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন;

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০৫ বার পঠিত

ডিএনএ পারভেজ ;মহাসচিব বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ;

ডি এ পারভেজের নেতৃত্বে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন একটি মানবিক ও জনকল্যাণমূলক সংগঠন, যা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় সংগঠনটির কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংগঠনের মহাসচিব ডি এ পারভেজের অক্লান্ত পরিশ্রম, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন আজ দেশব্যাপী একটি সুপরিচিত মানবাধিকার সংগঠনে পরিণত হয়েছে। সংগঠনের অসংখ্য সদস্য ও মানবাধিকারকর্মী দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।
ডি এ পারভেজ বলেন, “মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করতে হবে। সেবাই ধর্ম, সেবাই কর্ম, সেবাই উত্তম ইবাদত।” এই আদর্শকে সামনে রেখে তিনি দীর্ঘদিন ধরে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
বর্তমানে তিনি সংগঠনের সাংগঠনিক সফরে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলা পরিদর্শন করছেন। সফরকালে তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও মানবাধিকারকর্মীদের সঙ্গে মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।
জানা গেছে, চলমান সাংগঠনিক সফর শেষে আগামী ৮ জুন তিনি ঢাকায় ফিরবেন, ইনশাআল্লাহ।
মানবাধিকার প্রতিষ্ঠা ও মানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডশন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews