মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার;

মিয়ারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি,শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের প্রাথমিক ধারণা;

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী মিয়ারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩ থেকে ৩.৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৫ মে ২০২৬) রাত ১১টা ১০ মিনিট থেকে রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত চলা এ অগ্নিকাণ্ডে বাজারের সার ও কীটনাশক গলির একাধিক পাইকারি দোকান পুড়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে,সার ও কীটনাশক গলির মেসার্স কাজী স্টোরের সারের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। দোকানটির স্বত্বাধিকারী কাজী রিয়াজ। আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। বিশেষ করে সুতা-দড়ি,কীটনাশক,পর্দা কাপড় ও প্লাস্টিক সামগ্রীর দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। এসব দোকানের অধিকাংশ মালামাল পাইকারিভাবে বিক্রি করা হতো।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। প্রথমে নেছারাবাদ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুন ভয়াবহ আকার ধারণ করলে বরিশালের বানারীপাড়া ফায়ার সার্ভিসের একটি যৌথ টিম এসে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান,গত বছরও প্রায় একই সময়ে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছিল। এক বছরের ব্যবধানে আবারও এমন ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
অগ্নিকাণ্ডের পরপরই নেছারাবাদ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সদস্যরা যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সতর্ক নজর রাখেন।
ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews