সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কালকিনিতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন; জামালপুরের যৌনপল্লীতে মাদক ব্যবসার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা ; কুমিল্লায় চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, অলৌকিকভাবে বাঁচলেন যাত্রীরা; চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান; নীরবতা দুর্বলতা নয়, সংযমই একজন প্রবীণ নেতার প্রকৃত শক্তি; মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জের প্যারালাইসিস রোগী রফিকুল ও তাঁর মানসিক ভারসাম্যহীন স্ত্রী মমতা; কবিতা: আমাদের ছোট বিল; প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর বক্তব্য, দেবিদ্বারে বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ সভা; জিয়ানগরে মৎস্য পক্ষ’ ২০২৬ এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি মাসুদ সাঈদী; দৃশ্যমান দুর্যোগের বাইরে অদৃশ্য জলবায়ু সংকট;

নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ট্রাকের ধাক্কা, আহত ২;

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১১ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক রাস্তার পাশের একটি মসজিদে ধাক্কা দিয়েছে। বুধবার ভোরে এ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ফজরের নামাজ শেষে বের হওয়া মুসল্লিরা। তবে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়দের জানান, ফজরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার কয়েক সেকেন্ড পর রাজশাহী থেকে আসা একটি ১০ চাকার পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের দেয়ালে সজোরে আঘাত হানে। এতে মসজিদের সামনের অংশ ও দেয়ালের ব্যাপক ক্ষতি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে আটকে পড়া চালক আল আমিন (মোহনপুর) ও হেলপার শাওনকে (তানোর) উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews