1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা বহু প্রাণ, আহত ১; নওগাঁর আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ; মোংলায় ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ কোস্ট গার্ডের কড়া নিরাপত্তা ; সড়ক দুর্ঘটনায় নিহত বর আহাদুর রহমান সহ নয় জনের দাফন সম্পন্ন; খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত;

মোংলায় অবৈধভাবে মেরিন ওয়ার্কশপ জবরদখল এবং লুটপাট;

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৩ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

গত বৃহস্পতিবার (১৯ ই সেপ্টেম্বর) বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় এ ঘটনা ঘটে। মোংলা থানার একটি লিখিত অভিযোগের আলোকে জানা যায় মোংলা মেরিন ওয়ার্কশপ কর্মচারী সংঘের নির্বাচিত সভাপতি মোঃ ফারুক হোসেন (৩৮) পিতা মৃত নুরুল হক তিনি দীর্ঘদিন মোংলা মেরিন ওয়ার্কশপে ব্যবসা করে আসিতেছিল। অতঃপর আওয়ামী লীগ সরকার পতনের পর উল্লেখিত বিবাদীরা ১/মোঃ শুক্কুর (৩৩) পিতা কালাম সাং ময়লা পোতা ২/মোঃ রবিউল (২৮)পিতা মোঃ কালাম সাং মাদ্রাসা রোড ৩/ মোঃ মিঠু (৩২) পিতা অজ্ঞত শিকারী মোড়। বিবাদীগণ প্রতিনিয়ত মোঃ ফারুক হোসেন (৩৮) এর কাছে চাঁদা দাবি করিয়া আসিতেছিল। মোঃ ফারুক হোসেন (৩৮) উল্লেখিত বিবাদীদের চাঁদা দিতে অনিহা প্রকাশ করায়, বিবাদীগণ মোঃ ফারুক হোসেন (৩৮) এর উপর ক্ষিপ্ত হইয়া সর্বক্ষণ তার ক্ষতি করার সুযোগ সন্ধানে থাকে। তারি ধারাবাহিকতায় গত ইং ৮ -৮ -২০২৪ তারিখ উল্লেখিত বিবাদীরা তাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা মোংলা কর্মচারী সংঘ জবরদখল করেন এবং অদ্যবধি পর্যন্ত দখলে আছেন। এমত অবস্থায় গত ইং ২১-০৯-২০২৪ তারিখ দুপুর আনুঃ ১.২৫ ঘটিকার সময় ১ নং বিবাদী তার মোবাইল নং ০১৯৪৯-২২০২৬৭ এই নাম্বার থেকে মোঃ ফারুক হোসেন (৩৮) এর বড় ভাই মোঃ বাবুল হোসেন এর মুঠোফোনে মোবাইল নং ০১৯৭১-৪৪৩০৪৪ নাম্বারে কল করিয়া বলে যে মোংলা শ্রম কল্যাণ রোডের মোংলা মেরিন ওয়ার্কশপ কর্মচারী সংঘের নিচ তলায় থাকা আপনার ছোট ভাইয়ের গোডাউন ঘরের পিছনের গ্রিল কাটা আপনারা এসে দেখেন বলে ফোন কেটে দেয় দুর্বৃত্তরা। মুঠো ফোনের সংবাদের ভিত্তিতে মোঃ ফারুক হোসেন (৩৮) ও তার বড় ভাই বাবুল হোসেন এবং তার পার্টনার মোহাম্মদ রিমন তাৎক্ষণিকভাবে শ্রম কল্যাণ রোডের গোডাউন ঘরে গিয়া দেখে যে মোঃ ফারুক হোসেন (৩৮) এর গোডাউনে থাকা ১৫০ পিঠ এর ৯ পিচ ওয়েল্ডিং কেবল, সার্ভিস কেবল ৯ পিচ ৩টি হাইড্রোলিক জগ পাম্প সহ ৫ পিচ গ্র্যান্ডিং মেশিন বড়, বড় ছোট টুল সেট বক্স আনুমানিক ৩০০ কেজি পিতল এর বুশসহ মূল্যবান মালামাল যাহার সর্বমোট আনুমানিক ৬.০০.০০০/ছয় লক্ষ টাকার মালামাল নাই গোডাউন ঘরে এবং গোডাউন ঘরের পিছনের গ্রিল কাটা। অতঃপর নিরুপায় হইয়া মোঃ ফারুক হোসেন (৩৮)স্থানীয় গণ্যমান্য সাথে আলাপ-আলোচনা করিয়া উল্লেখিত বিবাদীদের নামে মোংলা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় মোংলা থানা অফিসার ইনচার্জ (কে এম আজিজুল ইসলাম) এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews