Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক বাংলার আলো

অনলাইন পোর্টাল

দৈনিক বাংলার আলো

অনলাইন পোর্টাল

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • কৃষি সংবাদ
  • গ্রামীণ সাংবাদ
  • বিনোদন
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • আরো
    • খেলাধুলা
    • ধর্ম
    • পড়ালেখা
    • স্বাস্থ্য
    • দূর্ঘটনা
    • আর্কাইব
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • কৃষি সংবাদ
  • গ্রামীণ সাংবাদ
  • বিনোদন
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • আরো
    • খেলাধুলা
    • ধর্ম
    • পড়ালেখা
    • স্বাস্থ্য
    • দূর্ঘটনা
    • আর্কাইব
Subscribe
Close

Search

নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসব উদ্‌যাপন করতে গিয়ে বাংলা মদ পান করে চার যুবক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ডুবাই এলাকার নদীর ধারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হোলি উৎসব উপলক্ষে কয়েকজন যুবক নদীর ধারে আড্ডা দিতে গিয়ে নিজেদের তৈরি বাংলা মদ পান করেন। কিছুক্ষণ পরই অনিক (১৮), পিয়াস (২১), মিলন (২৫) ও নাঈম (২৩) অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে নাঈম (২৩) মারা যান। অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp

Like this:

Like Loading…
Author

দৈনিক বাংলার আলো

Follow Me
Other Articles
Previous

আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য;

Next

প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ;

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ |
%d