1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

মোংলায় নানা আয়োজনে “সেন্ট পলস ডে” উদযাপিত;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১২২ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট পলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের “সেন্ট পলস ডে-২০২৫” অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট পলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী প্রাক্তনসহ সকল ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের সমাগম দেখা যায়। সারাদিনই সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পায় বিদ্যালয়ের ক্যাম্পাস। হৈ চৈ, নাচ গান ও ছাত্রদের মিলনে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গন। খোলামেলা পরিবেশে ক্যাম্পাসটি সেজেছিল নতুনের বার্তা নিয়ে।
এছাড়াও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় মুখরিত সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠ। একে অপরের সঙ্গে গল্প ও কুশল বিনিময়ে সময় কাটাচ্ছেন সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে দেখা হওয়ায় সহপাঠিদের জড়িয়ে ধরে কান্নাও করছেন অনেকে। সব মিলিয়ে এক আবেগাপ্লুতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, সেন্ট পলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও দিগরাজ কলেজের এডহক কমিটির সভাপতি শামিমা আক্তার লাইজু।
শামিমা আক্তার লাইজু বলেন, এই মহামিলন মেলায় এসে আমি অত্যন্ত গর্ববোধ করছি। এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করে স্কুলের সুনাম বয়ে এনেছেন। আমি এই স্কুলেরই একজন ছাত্রী ছিলাম। শৈশব-কৈশোরের স্বপ্ন ভূমি এই বিদ্যাপীঠে আজ নবীণ-প্রবীণদের মহামিলনে যে আনন্দধারা বইছে তা ভাষায় প্রকাশের নয়, তা শুধু অনুভবের, উপলব্ধির।
তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সাংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সাংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews