শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পিরোজপুরে দোয়া ও মোনাজাত; রাজৈরে মানবপাচার চক্রের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার; প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল; ভাঙ্গুড়ায় জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত; খুকনীর গণমানুষের আশা-ভরসা: কারানির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক মো: লিয়াকত হোসেন লাবু; অপসোনিন ফার্মা লিমিটেড মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ সফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক, চোরাচালান ও চেক জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ; কবিতা: চমৎকার এক চমক; নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক;

মোংলায় নির্বাচন ঘিরে নৌবাহিনী টহল জোরদার, জনমনে স্বস্তি;

  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৭৫ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোংলায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত, শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনি নিরাপত্তা জোরদার করতে নৌবাহিনীর এই আগমনে সাধারণ জনগণের মধ্যে স্বস্তির আবহ বিরাজ করছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় মোংলা নৌবাহিনী কন্টিনজেন্টের সামনে থেকে ফুট পেট্রোলিং শুরু করে। এসময় তারা পৌর শাপলা চত্বর, বিএলএস রোড, উপজেলা চত্বর হয়ে আবারো মোংলা নৌবাহিনী কন্টিনজেন্টের সামনে পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা করেছে। ফুট পেট্রোলিং চলাকালে নৌবাহিনীর সদস্যরা পথচারী, সাধারণ জনগণ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সন্ত্রাস, নাশকতা ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। বিশেষভাবে সম্ভাব্য সংঘাতপূর্ণ এলাকা ও জনসমাগমস্থলে বাড়তি নজরদারি রাখা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, নৌবাহিনীর উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। এতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তারা আশাবাদী। মোংলা নৌবাহিনী কন্টিনজেন্ট নির্বাচনী সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছে। নৌবাহিনীর এই উদ্যোগ নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপকূলীয় এলাকা ও সীমান্ত শহরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews