মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস;

মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে;

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৮৪ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মোংলায়ে বাজার তদারকি অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার মোংলা বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতটি প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, কয়েকটি ফলের দোকানে সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। এ অভিযোগে ছয়টি দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কৃষি বিপণন লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে একটি মাছের আড়ৎকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
অভিযান শেষে কর্মকর্তারা বলেন, রমজানকে কেন্দ্র করে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে বলে তারা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews