বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

রাজাপুরে মিলন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার ;

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০৭ বার পঠিত

মোঃ আঃ হান্নান;রাজাপুর ;

ঝালকাঠির রাজাপুরে বহুল আলোচিত মিলন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
র‌্যাব-৩ এর সহায়তায় ঢাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার ভোরে তাদের ঝালকাঠি জেলার রাজাপুর থানায় আনা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের বাসিন্দা মোঃ বেল্লাল হাওলাদারের ছেলে মোঃ সাইফুল হাওলাদার (২৫) এবং মোঃ বাদল হাওলাদারের ছেলে মো. আলিম হাওলাদার (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬শে জুন শুক্রবার বিকেলে র‌্যাব-৩ এর সহায়তায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাইফুল হাওলাদারকে এবং মালিবাগ এলাকা থেকে আলিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকেই তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
রাজাপুর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক হাওলাদার জানান, “মিলন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews