1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পটুয়াখালী জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত; নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু;

রামু প্রেস ক্লাবের আয়োজনে ইউএনও মোহাম্মদ রাশেদুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

রামু প্রতিনিধি:

রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাশেদুল ইসলাম রাজউকের উপ-পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় তাঁর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় রামু উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রামু প্রেস ক্লাবের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে সম্মাননা ক্রেস্ট প্রদান, সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ মুনাজাত করা হয়।
রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রামুতে দায়িত্ব পালন আমার জীবনের এক স্মরণীয় অধ্যায়। এখানকার মানুষ, প্রশাসন ও সাংবাদিক সমাজের আন্তরিক সহযোগিতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। রামুর উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে পেরে আমি গর্বিত। নতুন কর্মস্থলেও রামুর মানুষের ভালোবাসা বুকে ধারণ করে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।
রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, সহ-সভাপতি খালেদ হোসাইন টাপু, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ ভুট্টো, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য আবু বকর ছিদ্দিক, সদস্য নুরুল হক সিকদার, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল মালেক সিকদার,এ এইচ এম জয়নাল আবেদীন, জাবেদ আনোয়ার, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শাহজাহান, কায়েদ আলম কায়সার প্রমুখ। রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে ইউএনওর কর্মনিষ্ঠা, সৎ প্রশাসনিক ভূমিকা ও মানবিক ব্যবহারের প্রশংসা করে বলেন, মোহাম্মদ রাশেদুল ইসলাম রামুর উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাংবাদিক সমাজের প্রতি তাঁর সহযোগিতাপূর্ণ মনোভাব ছিল প্রশংসনীয়। আমরা তাঁর সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করি।
অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews