1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; নওগাঁয় ভ্যান ছিনতাই, চালক আহত; পটুয়াখালী তে স্কুলের গেট ভেঙ্গে স্কুল ছাত্র গুরুতর আহত; ঝড়ে গাছ ভেঙে রিকশাচালকের ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে পরিবার; নওগাঁর আত্রাইয়ে পুষ্টি সপ্তাহে সচেতনতা সভা ও প্রদর্শনী; কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, জানালার গ্রীল কেটে উধাও ২ লাখ টাকা; বেলকুচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; জাতীয় পুষ্টি সপ্তাহে কাউখালীতে এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিকর খাদ্য বিতরণ; কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় অন্তঃসত্ত্বা বেদে পল্লীর এক নারীর মৃত্যু; ডাসারে বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা;

সংযমের বার্তায় পিরোজপুর-২ এ সোহেল মনজুর সুমনের জয়;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর (কাউখালী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের উত্তেজনা ও প্রতীক্ষার অবসান ঘটেছে। ১২ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে পিরোজপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আহাম্মদ সোহেল মনজুর সুমন বিজয়ী হয়েছেন।
এই আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪ হাজার ৩১২ জন,নারী ২ লাখ ৪ হাজার ৯৭২ জন এবং হিজরা সম্প্রদায়ের ভোটার ৪ জন। দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে সন্তোষ দেখা যায়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী সোহেল মনজুর সুমন পেয়েছেন ১লাখ ৫ হাজার ১৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
বিজয়ী হওয়ার পর সোহেল মনজুর সুমন বলেন,তিনি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে মানুষের কাছে গিয়েছিলেন। ভোটাররা তাকে যে আস্থা ও ভালোবাসা দিয়েছেন,সেটিই তার বিজয়ের মূল শক্তি। তিনি বলেন, “এই জয় আমার একার নয়। যারা মাঠে থেকে কাজ করেছেন,যারা নীরবে সমর্থন দিয়েছেন এবং যারা ভোট দিয়ে পাশে থেকেছেন- সবাইকে আমি ধন্যবাদ জানাই।”
তিনি আরও জানান,দলীয় নির্দেশনা অনুযায়ী কোনো বিজয় মিছিল করা হবে না। তার ভাষায়, প্রকৃত বিজয়ের আনন্দ সংযম ও দায়িত্বশীল আচরণের মধ্যেই প্রকাশ পায়। এলাকার শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে আগামী দিনের কাজ শুরু করতে চান বলেও জানান নবনির্বাচিত এই সংসদ সদস্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews