1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডাসারে বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা; নওগাঁর আত্রাইয়ে ইমারত শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন; মঠবাড়িয়ায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, দুইজনকে জরিমানা; ​খেলাফত মজলিস রামু উপজেলা শাখার পুনর্গঠন সম্পন্ন; সভাপতি ইউছুফ নাহিদ, সম্পাদক এম এ হালিম বোখারী; জাল দলিল ও রাজনৈতিক প্রভাবে অসহায়দের জমি দখল; আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার; নওগাঁর আত্রাইয়ে মা সমাবেশ অনুষ্ঠিত; নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩; পিরোজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; থানা পুলিশের অভিযানে এজাহারভুক্ত এক আসামী গ্রেফতার ;

ডাসারে বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা;

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পঠিত

কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারুফ সরদার (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় মারুফসহ চারজনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। নিহত মারুফ সরদার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার নুর ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা নুর ইসলাম সরদার, মা মানিনুর বেগমসহ একই বাড়ির হোসনেয়ারা বেগম ও পাপিয়া বেগমকে পিটিয়ে গুরতর আহত করা হয়। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের সাথে একই এলাকার মোফাজ্জেল সরদারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে নুর ইসলামের বাড়ির পাশে একটি বিরোধপূর্ণ জমিতে উভয়পক্ষ মাপের আয়োজন করেন। এসময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায় মোফাজ্জেল সরদারের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ নুর ইসলামের ওপর হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে নুর ইসলামের ছেলে, স্ত্রীসহ পাঁচজনকে পিটিয়ে গুরতর জখম করা হয়। পরে গুরতর অবস্থায় নুর ইসলাম ও তার ছেলে মারুফ সরদারসহ পাঁচজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় মারুফ সরদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরবর্তীতে মারুফের অবস্থা অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ লাইভ সাপোর্ট জন্য তাকে ঢাকাস্থ রামপুরায় অবস্থিত মাল্টি কেয়ার হাসপাতালে প্রেরণ করেন। পরে রোববার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারুফের বাবা নুর ইসলাম বলেন, ‘ওই মোফাজ্জেল সরদার ও তার লোকজন আমার পোলারে পিটিয়া, কুপাইয়া মাইরা ফালাইছে। আমার পোলা যদি না থাকে, জমি নিয়ে ওরা কি করবে? আমার পোলারে যারা মারছে তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। এদিকে মারুফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গা ঢাকা দিয়েছে প্রধান অভিযুক্ত মোফাজ্জেল সরদার। জানতে চাইলে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জমিজমা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব থেকেই দু’পক্ষের সংঘাত। মারুফের মাথায় গুরতর আঘাত থাকায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের মা মাহিনুর বেগম বাদি হয়ে থানায় মামলা করেছেন। এতে ১২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজনকে আসামি করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews