মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার;

সংস্কৃতির নামে অপসংস্কৃতি;

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পঠিত

কলমে: নূর মোহাম্মদ

হায় বড় আফসোস !
আজ অপসংস্কৃতি চর্চা করে
যুগের দিচ্ছি দোষ ।
হায় হতভাগা জাতি !
তারা সামনে পায় লম্বা সালাম
পিছনে খায় লাথি ।
গাছের গোড়া কেটে আজ মোরা
দিচ্ছি মাথায় জল ,
সংস্কৃতির গলায় দড়ি ঝুলিয়ে
অপসংস্কৃতির ফলাই ফসল ।
কুসংস্কৃতির বিষাক্ত ছোবলে
জাতি ধ্বংসের পথে ,
জাতিকে বাঁচাতে পশ্চিমা সংস্কৃতি
ফেরাও এদেশ হতে ।
কাঁটা জিন্স প্যান্টের মডেল স্টাইল
পরলে বের হয় হাঁটু ,
বের করে দেখায় হাতে গালে পেটে
লাগিয়ে বর্ণিল ট্যাটু ।
চুলের স্টাইল দেখলে পরে
মেজাজ হয়ে যায় খাড়া ,
মনে হয় চুল কাটতে কাটতে
নাপিত গিয়েছিল মারা ।
এমন পোশাকে নারী দেখায় আজ
পেট পিঠ মুখ ঠোঁট ,
পোশাক বানাতে মনে হয় দর্জির
কাপড় পড়েছিল শর্ট ।
খাবারের পাত্রে খাওয়া শেষে
না খেয়ে চেটে পুটে
কিছু খাবার তাতে রেখে না দিলে
নাকি সম্মান যায় টুটে ।
জন্মদিনে পার্টি দিতে হবে
হোটেল ভাড়া করে ,
মদ খেয়ে নাকি নাচতে হবে
ছেলেমেয়ে হাত ধরে ।
আতশবাজিতে থার্টি ফাস্ট নাইট
সংস্কৃতির কোন্ ধারা ?
ডিজে গানে গানে বিয়ে অনুষ্ঠান
আগে করেছিল কারা ?
বিশ্ব ভালবাসা দিবসের নামে
নষ্টামির হালচাল
অপসংস্কৃতির অপচর্চায় আজ
সংস্কৃতির যায় ছাল ।
স্টার জলসা জি বাংলার
সিরিয়াল ঘরে ঘরে ,
সংস্কৃতিতে কেন হিন্দু চর্চা
আজ মুসলিম পরিবারে ?
এসব অপসংস্কৃতি হতে যদি মুক্তি চাই ,
সুস্থ সংস্কৃতিতে ফিরে যেতে হবে
এছাড়া উপায় নাই ।
অপসংস্কৃতির অপচর্চায় সংস্কৃতি খায় বাঁশ ,
জাতিকে বাঁচাতে গোড়া থেকে আবার
সংস্কৃতির করি চাষ ।
নইলে জাতি ধ্বংস থেকে
আসবে না ফিরে কুলে ,
নাচতে নাচতে পাবে না টের
লুঙ্গি গেলেও খুলে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews