রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
​সিরাজগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ​; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা দিলেন আব্দুল মান্নান মোল্লা; বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই কুমিল্লার উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ; লাইসেন্স বিক্রি নিয়ে বদলগাছীতে সংঘর্ষ, আহত কয়েকজন; কবিতা: ভীতু ছেলে জিতু; জামিরা ইউনিয়নের নতুন দিনের প্রত্যাশায় জি এম জাফিরুল ইসলাম: পরিবর্তনের ডাক ও উন্নয়নের প্রতিশ্রুতি; চোরাই মালামালসহ চুরির মামলার আসামি গ্রেফতার; কবিতা: কালের তফাৎ ; আত্রাইয়ে নিজ উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে ২ মেট্রিক টন তেলাপিয়ার পোনা অবমুক্ত; কালকিনিতে শত্রুতার জেরে শিক্ষকের হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ;
Title :

কবিতা: ভীতু ছেলে জিতু;

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

কলমে: নূর মোহাম্মদ

আমাদের গ্রামের এক ছেলে জিতু ,
লেখাপড়ার ব্যাপারে খুব ছিল ভীতু ।
বাবা মা চায় ছেলে পড়ে হবে বড় ,
গুরুজনে বলে তাই এ জীবন গড় ।
পড়তে চায় সে আজ নয় কাল ,
নানা অজুহাতে ঘটায় যত জঞ্জাল ।
স্যারে বলে বের কর বাংলা বই ,
জিতু বলে পাই না আছে জানি কই ?
ইংরেজি বই মেলে কাঁপে থরথর ,
সেই থেকে দশদিন গায়ে থাকে জ্বর ।
খায় না ঠিক ঔষধ ভারি উদাসীন ,
সুস্থ হতে আরো লাগে কয়েক দিন ।
স্যার এসে বলে জিতু বের কর অংক ,
যেই শোনা সেই সে ভয়ে আতংক ।
দাঁতে দাঁত লেগে যেই চোখ করে অবতার ,
তড়িঘড়ি ঘরে ডেকে আনা হয় ডাক্তার ।
ডাক্তার চেক করে বলে বড় মুশকিল
নাই রোগ তবে সে কেন কাঁপে অনাবিল ?
হাসপাতাল ক্লিনিকে গেল সপ্তাহ দুই ,
বাড়িতেও গেল ঠিক এক মাস ছুই ছুঁই ।
সেরে ওঠে জিতু বলে “করব জমি চাষ ,
পড়ব না পড়ব না , করব না বি এ পাশ” ।
পাশ করেও চাকরি পাওয়া কঠিন আজকাল ,
সিক্স থেকে সেভেনে ওঠতেই একি হাল !
সহপাঠী যারা তার তারে বলে পড়তে ,
লেখাপড়া ছেড়ে কেন হবে কাজ করতে ?
জোর করে তারে দিল স্কুলে পাঠিয়ে
কী যে ডরে চুপ করে বাড়ি এল পালিয়ে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews