বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ; মোহনপুরে পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হলেও বাজারে দেদারসে বিকোচ্ছে ভেজাল ও নিম্নমানের অণুসার (মাইক্রোনিউট্রেন্ট); কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত; ​কাউখালীতে সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত ‘ইঁদুর কাণ্ড’: কর্মচারীকে শোকজ ও ১৫ দিনের কর্মবিরতি; নওগাঁর আত্রাইয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা;

কুমিল্লা বোর্ডে এইচএসি শুরু আজ: পরীক্ষার্থী ৯৫ হাজার ৭০২ জন;

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৪৫ বার পঠিত




মোঃ মাসুদ রানা; কুমিল্লা জেলা প্রতিনিধি;

কুমিল্লা:সকাল ১০টা থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসি ও সমমান পরীক্ষা। এবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৪৬৪টি প্রতিষ্ঠানের ৯৫ হাজার ৭০২ জন শিক্ষার্থী ১৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।
বোর্ড সূত্র জানায়, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৩৭ হাজার ৬০৬ জন এবং মেয়ে ৫৭ হাজার ১৯৬ জন। অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থী ১৯ হাজার ৫৯০ জন বেশি। গত বছর দ্বাদশ শ্রেণিতে বোর্ডে ১ লাখ ২ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছিল।
কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. শফিকুল ইসলাম জানান, নকল ও অনিয়ম ঠেকাতে সব কেন্দ্রের চারপাশে ১৪ ধারা জারি এবং সিসি ক্যামেরা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে মোমবাতি, চার্জলাইট ও সোলার প্রস্তুত রাখতে বলা হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার পারভেজ বলেন, “নকল ও অনিয়মুক্ত পরীক্ষা উপহার দিতে আমরা বদ্ধপরিকর। ভিজিলেন্স টিম সব কেন্দ্র পরিদর্শন করবে।”
এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসি হবে। সারাদেশে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এবারই প্রথমবারের মতো কেন্দ্রের পুলিশ কর্মকর্তাদের কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। মন্ত্রণালয়ে গঠন করা হয়েছে মনিটরিং সেল।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন জানান, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে। শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, নতুন শিক্ষাক্রমে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews