শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক; ৪নং দৌলতপুর ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগে সাধারণ মানুষের জোয়ার; কাউখালীতে যুবলীগ সভাপতি আটক,বিস্ফোরক আইনে মামলা; চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ ​; চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি; দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান; বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬; পিরোজপুর সদর এমপির মোড়-বলাকা ক্লাব সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা;

সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম;

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পঠিত

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :

আসন্ন সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা ক্রমেই জমে উঠছে। সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে নানা হিসাব-নিকাশের মধ্যেই স্থানীয়ভাবে জনপ্রিয়তার আলোচনায় উঠে এসেছেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন সেলিম (বেলজিয়াম সেলিম)।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ড, শিক্ষা বিস্তার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন মানবিক উদ্যোগের কারণে তিনি পৌর এলাকার মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় থাকায় তৃণমূল পর্যায়ে তার পরিচিতি ও জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে।

রাজনৈতিক সূত্রে জানা যায়, স্কুলজীবন থেকেই তিনি ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে হরতাল, মিছিল ও পিকেটিংসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পরে ১৯৯১ সালে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার কলেজ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯৬ সালে পরিচালিত অপারেশন ক্লিন হার্ট অভিযানে তিনি সেনাবাহিনীর নির্যাতনের শিকার হন এবং কারাভোগ করেন বলে দলীয় সূত্র দাবি করে। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশ ছেড়ে বেলজিয়ামে যান। সেখানে অবস্থানকালেও তিনি বেলজিয়াম বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন আওয়ামী লীগবিরোধী কর্মসূচি, সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। দেশে ফিরে তিনি বিএনপির রাজনীতিতে পুনরায় সক্রিয় হন। তার সমর্থকদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিক রাজনৈতিক মামলার মুখোমুখি হন। একই সময়ে তার ব্যবসাপ্রতিষ্ঠান স্বপ্ননীল পার্ক ও সেলিম ব্রিকস-এ একাধিক হামলার ঘটনাও ঘটে। এসব প্রতিকূলতা সত্ত্বেও তিনি দলীয় নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম-এর নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। এছাড়া তিনি সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন-এর ভাতিজা।

পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন সমাজসেবক হিসেবে তিনি মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে তার অবদান অনেকেই ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। ফলে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তাকে শক্ত অবস্থানে দেখছেন স্থানীয় অনেকেই।

স্থানীয়দের দাবি, নিজস্ব অর্থায়নে তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও পূজামণ্ডপে সহযোগিতা, ঈদ উপলক্ষে শত শত অসহায় পরিবারের মাঝে উপহার বিতরণ, বন্যার্তদের ত্রাণ সহায়তা, দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এসব উদ্যোগের কারণে পৌরবাসীর মধ্যে একজন উদার, সেবামুখী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে তার একটি স্বতন্ত্র অবস্থান তৈরি হয়েছে বলে স্থানীয়রা মনে করেন।

এ বিষয়ে সম্ভাব্য মেয়র প্রার্থী মো. রুহুল আমিন সেলিম বলেন,”আমি দুর্নীতিমুক্ত থেকে সরিষাবাড়ী পৌরবাসীর সেবা করতে চাই। উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বেকার সমস্যা নিরসন এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার অঙ্গীকার। জননেতা ফরিদুল কবীর তালুকদার শামীমের হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমি অতীতেও মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব। নির্বাচিত হলে সরিষাবাড়ী পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় মনোনয়ন নিশ্চিত হলে এবং দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে রুহুল আমিন সেলিম সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হতে পারেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews