রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

সিরাজগঞ্জ জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সোহরাওয়ার্দী হোসেন;

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১১০ বার পঠিত

​নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জ:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জ জেলাসহ দেশ-বিদেশের সর্বস্তরের জনসাধারণ ও বিশেষ করে খেটে খাওয়া মেহনতি শ্রমিক জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সোহরাওয়ার্দী হোসেন।
​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
​”ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। নিজের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতাকে কোরবানি দিয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসাই এই ঈদের মূল শিক্ষা। বিশেষ করে আমাদের সমাজের মেরুদণ্ড—যে শ্রমিক ও মেহনতি ভাইয়েরা দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিচ্ছেন, তাদের অধিকার রক্ষা এবং মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের অন্যতম অঙ্গীকার।”
​তিনি আরও বলেন, সিরাজগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদ সব সময় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে মাঠে ছিল এবং থাকবে। ঈদের এই আনন্দ যেন প্রতিটি শ্রমজীবী মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, সেই কামনাই তিনি করেন।
​শুভেচ্ছা বার্তার শেষ অংশে সোহরাওয়ার্দী হোসেন সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews