1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ;

সৌদির সঙ্গে মিল রেখে মোংলায় ঈদ উদ্‌যাপন;

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মোংলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজারে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত শেষে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন।
শনিবার (৩০ মার্চ ) সকাল ৮টায় চটেরহাট বাজার জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদের জামাতের ইমামতি করেন মাওলানা আব্দুর রহমান। এতে শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। জানা গেছে, সৌদি আরবের সঙ্গে মিল রেখেই দীর্ঘ ১০/১২ বছর ধরে চটেরহাট এলাকায় ঈদ উদযাপন করে আসছেন তারা। সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু করেছিলেন এবং তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদ্‌যাপন হচ্ছে বলে জানান মুসল্লিরা। চটেরহাট বাজার জামে মসজিদ কমিটির সভাপতি মো: ইয়াছিন শেখ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করছি। বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই রোজা। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews