সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
অবৈধ পাচার রোধে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান,১লাখ ৩০ হাজার চিংড়ি রেণু উদ্ধার; তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত; দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল; যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১; আদালতের নির্দেশে দখলমুক্ত জমি ফিরে পেলেন মোস্তফা আকন; মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান; নিজের প্রচেষ্টায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে; বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত বিপর্যয় রোধ সম্ভব; অস্তিত্ব সংকটে ন্যাশনাল টি কাউখালীতে পুলিশের অভিযানে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার;
Title :

আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার;

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ বার পঠিত

‎​পিরোজপুর প্রতিনিধি:

‎ আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ২নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দোয়া ও জনসমর্থন নিয়ে নির্বাচনী মাঠে সুদৃঢ় অবস্থানে রয়েছেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও রাজপথের লড়াকু নেতা এম এ মাসুদ হাওলাদার। ওয়ার্ডবাসীর নিরবচ্ছিন্ন সেবা এবং একটি আদর্শ, আধুনিক ও মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার নিয়ে তিনি দিনরাত বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এম এ মাসুদ হাওলাদার পিরোজপুরের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত ও জনঘনিষ্ঠ এক মুখ। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা সাবেক ছাত্রনেতা ও যুবনেতা হিসেবে দীর্ঘকাল মাঠ পর্যায়ে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। ইতিপূর্বে তিনি পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
‎নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে এম এ মাসুদ হাওলাদার সংবাদ মাধ্যমকে বলেন, “আমি এই ২নং ওয়ার্ডেরই সন্তান। এখানকার মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। দীর্ঘ সময় ধরে আমি এই এলাকার মানুষের নাগরিক সমস্যাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। সঠিক নেতৃত্ব ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে অনেক মৌলিক সুবিধা থেকে এই ওয়ার্ডের বাসিন্দারা বঞ্চিত। আমি নির্বাচিত হলে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ, টেকসই রাস্তাঘাট নির্মাণ এবং যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে কার্যকর ভূমিকা রাখব।”
‎​এম এ মাসুদ হাওলাদারের ক্লিন ইমেজ ও পরোপকারী মানসিকতার কারণে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা কাজ করছে। স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তিনি একজন সৎ ও নির্ভীক নেতা। সাধারণ মানুষের যেকোনো বিপদে তাকে সব সময় পাশে পাওয়া যায়। এলাকার উন্নয়নের স্বার্থে এবার তারা একজন তরুণ ও কর্মঠ জনপ্রতিনিধি হিসেবে মাসুদ হাওলাদারকেই দেখতে চান।
‎​তিনি ২নং ওয়ার্ডের মুরুব্বি, যুবক ও আপামর জনসাধারণের দোয়া ও সুচিন্তিত পরামর্শ নিয়ে নির্বাচনী প্রচারণায় সরব রয়েছেন। দলমত নির্বিশেষে ওয়ার্ডের সার্বিক ও আমূল পরিবর্তনের লক্ষ্যে তিনি সকলের অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করেছেন। তিনি দৃঢ়তার সাথে জানান, কেবল পদের জন্য নয়, বরং আজীবন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি রাজপথে থেকে জনগণের সেবা করতে চান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews