মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার;

​১নং সাদিয়া চাঁদপুর ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী গোলাম ছারোয়ারের ঈদ শুভেচ্ছা: জনসমর্থনে এগিয়ে বেতিল ১নং ওয়ার্ড;

  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২০৮ বার পঠিত

মো: সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার অন্তর্গত ১নং সাদিয়া চাঁদপুর ইউনিয়নে নির্বাচনী তৎপরতা তুঙ্গে উঠেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বেতিল ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এবং এনায়েতপুর থানা যুবদলের কার্যকরী সদস্য গোলাম ছারোয়ার।
​নির্বাচন ঘিরে ইতিমধ্যে ১নং ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে বেতিল ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ গোলাম ছারোয়ারের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন। স্থানীয় সাধারণ মানুষের দাবি— গোলাম ছারোয়ার একজন পরিচ্ছন্ন, তরুণ ও কর্মঠ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন।
​শুভেচ্ছা বার্তায় গোলাম ছারোয়ার বলেন:
​”জনগণই সকল ক্ষমতার উৎস। ১নং ওয়ার্ডের সর্বস্তরের মেহনতি ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আমি আগামী নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হয়েছি। বেতিল ১নং ওয়ার্ডের আপামর জনসাধারণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি।”
​এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, গোলাম ছারোয়ারের সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের প্রতি তার আন্তরিকতা ইতিমধ্যে ১নং ওয়ার্ডে তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ তার এই প্রার্থীতাকে ইতিবাচকভাবে দেখছেন এবং তাকে বিজয়ী করতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
​পোস্টারের মাধ্যমে ১নং সাদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিল ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকেও এই প্রচারণাকে স্বাগত জানানো হয়েছে। গোলাম ছারোয়ার তার নির্বাচনী এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের পাশে থেকে সেবা করার জন্য সকলের কাছে দোয়া, আর্শীবাদ ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews