1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

আদর্শ শিক্ষক সমিতির বার্ষিক সফর সম্পন্ন;

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৯৯ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বিশা ইউনিয়ন আদর্শ শিক্ষক সমিতির বার্ষিক সফর -২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা সুদরানা মাধ্যমিক বিদ্যালয় এর মূল ফটক থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ী পতিসরের উদ্দেশ্যে রওনা হয়। দিনব্যাপী এই সফরে অংশ নেয় বিশা ইউনিয়ন আদর্শ শিক্ষক সমিতির শিক্ষক-কর্মচারীগণ। শিক্ষক সমিতির আয়োজনে উপস্থিত ছিলেন, মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম ফারুক বখৎ, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সমসপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান মনির, এছাড়াও সহকারি প্রধান শিক্ষক ও শিক্ষক কর্মচারীরাসহ অনেকে।
শিক্ষক সমিতির এ সফরে উপহার হিসেবে প্রত্যেক শিক্ষককে দেয়া হয়েছে টি-শার্ট ও ক্যাপ। সফরের শুরুতে কুটিবাড়ী পরিদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। দশটি পুরষ্কারের প্রথম তিনটিতে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়।
এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম বলেন, শিক্ষকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অত্যন্ত সফলভাবে আমরা বিশা ইউনিয়ন আদর্শ শিক্ষক সমিতির বার্ষিক সফর ২০২৫ সম্পন্ন করি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমার দৃঢ় বিশ্বাস সম্মানিত সহকর্মীবৃন্দ খুব উপভোগ্য সময় কাটিয়েছেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক একরামুল বারী বলেন, খুব চমৎকারভাবে সফল একটা সফর সম্পন্ন করতে পেরেছি। আগামীতেও বিশা ইউনিয়ন আদর্শ শিক্ষক সমিতি শিক্ষকদের পাশে থেকে এরকম কর্মকান্ডণ্ডচালিয়ে যাবে বলে আশা রাখি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews