1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

ইন্দুরকানীর পুকুর থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের ইন্দুরকানীতে নিজ বাড়ির পুকুর থেকে সালমা বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সালমা বেগম উপজেলার চন্ডিপুর গ্রামের রুস্তুম আলী হাওলাদারের মেয়ে।
সোমবার সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের রুস্তুম আলী হাওলাদারের তালাকপ্রাপ্তা মেয়ে সালমা বেগম বাপের বাড়িতেই থাকতেন।
সোমবার সকালে সালমার বোনের মেয়ে আফসানা বাড়ির উত্তর পাশে পুকুর পাড়ে গেলে তার খালা সালমাকে পুকুরে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়।
আফসানার ডাক-চিৎকারে স্বজনরা ছুটে এসে তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। সালমার পরিবার জানিয়েছে, তার খিচুনি রোগ ছিল।
সালমার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। ছেলে তার বাবার সাথে ভারতে থাকে, আর মেয়ে সাবিনা (১৩) মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, সালমা বেগম নামে এক নারীর পুকুরে পড়ে মৃত্যুর সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সালমার খিচুনি রোগ ছিল বলে তার পরিবার দাবি করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews