রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতচুরি-ডাকাতি-মাদক-কিশোর গ্যাং-চাঁদাবাজ-বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান; ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে সাইদুর রহমান লিটল অভিনন্দন; সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রকের; দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার। আটক-১; মঠবাড়িয়ায় বিকাশ অ্যাকাউন্টে ৩ ঘণ্টায় প্রায় ১ কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার ২; নওগাঁর আত্রাইয়ের-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা সুইচগেট এলাকায় সড়ক ধস,বড় দুর্ঘটনার আশঙ্কা; আত্রাইয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার; কবিতা : আমার পরিচয় ; সন্ধ্যা নদীতে যৌথ অভিযান: ৫০হাজার টাকা মূল্যের বেরজাল ধ্বংস,১০ হাজার রেনু পোনা অবমুক্ত;

বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু;

  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

মুন্সি ফরহাদ হোসেন ;
মাদারীপুর জেলা প্রতিনিধি ;

মাদারীপুরের শিবচর পৌরসভার গয়াতলা এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জাহিদ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সরকারি বরহামগঞ্জ কলেজসংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হোসেন গয়াতলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে জাহিদ তার বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় সে পানির গভীরে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহিদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহ পাঠী ও প্রতিবেশীরা তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews