শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন নেতৃত্বের সঙ্গে সাবেক ও তৃণমূল নেতাদের মতবিনিময়; প্রেস রিলিজ ; ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান; মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত; জামালপুরে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত; জামালপুরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেফতার ২; বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, শিক্ষা কর্মকর্তা মাহাতাবের বিরুদ্ধে মামলা; পিরোজপুরে ডিবির বিশেষ অভিযান,২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; তৃণমূল শক্তিশালী হলেই সংগঠন শক্তিশালী হবে; ভান্ডারিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান:৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার; নেছারাবাদে বিনা মূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন ২১৯ জন; আত্রাইয়ে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের; বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটি ঘোষণা; ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত; ফেরেশতার মুখ, শয়তানের মন; মোহনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উপলক্ষে কেশরহাট পৌরসভার খেলোয়াড় বাছাই শুরু; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি; নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ; নওগাঁর আত্রাইয়ে সার বিক্রিতে অনিয়ম,ডিলারকে জরিমানা;

আত্রাইয়ে ঝাড়ফুঁকের নামে ভয়াবহ কাণ্ড: সাপের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু;

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৯ বার পঠিত



মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলায় কথিত কবিরাজের ঝাড়ফুঁকের সময় সাপের কামড়ে জয়দেব দেবনাথ (২১) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার তিলাবদূরী গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, জয়দেবকে সুস্থ করার নামে মান্দা এলাকার এক কবিরাজ ‘বেহুলা-লক্ষিন্দরের গান’ আয়োজন করে ঝাড়ফুঁক চলাকালে তার গলায় বিষধর সাপ পেঁচিয়ে দেয়। একপর্যায়ে সাপটি তাকে কামড় দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঝাড়ফুঁক ব্যর্থ হলে রাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর কবিরাজ পালিয়ে যায়। খবর পেয়ে শনিবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews