1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ঈদের ছুটিতে সুন্দরবনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ; নওগাঁর সিংসাড়া উচাগড় ঈদগাহ মাঠ সংযুক্ত মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি রেজু; ঈদের প্রকৃত দর্শন: আনুষ্ঠানিকতা নাকি আত্মিক বিপ্লব; আত্রাইয়ে গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ ; আত্রাইয়ে স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; প্রবাসে যুবকের মৃত্যু, মাদারীপুরে, ডাসার শোকের মাতম; মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: কলাখালীতে মাসুম সরদারের ক্রীড়া সামগ্রী বিতরণ; শারিকতলা ডুমরিতলা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা হেমায়েত উদ্দিন বেপারী; পিরোজপুরে র‍্যাবের অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ আটক ১; মঠবাড়ীয়ায় সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত;

ঈদের ছুটিতে সুন্দরবনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ;

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি ;

ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শুরু হতেই বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন সুন্দরবন ও মোংলার বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মোংলার শিশু পার্ক ও মেরিন ড্রাইভ এলাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে।
রমজান মাসজুড়ে পর্যটকশূন্য থাকলেও ঈদের ছুটিতে সেই চিত্র পাল্টে গেছে। ইতোমধ্যে মোংলার অধিকাংশ হোটেল ও রিসোর্টের কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। পর্যটন সংশ্লিষ্টরা ধারণা করছেন, ২২ থেকে ২৪ মার্চ পর্যন্ত পর্যটকের চাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।পর্যটকদের স্বাগত জানাতে স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বিশেষ বিনোদনমূলক আয়োজন ও বিভিন্ন সেবা কার্যক্রম জোরদার করা হয়েছে।
দূরদূরান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সময় কাটাচ্ছেন। নদী, বন এবং বন্যপ্রাণীর অপার সৌন্দর্য উপভোগ করে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক সালমান খান বলেন, “সুন্দরবনে আসছি ঈদের ছুটির জন্য। এখানকার পরিবেশ অনেক সুন্দর। রাস্তাঘাটও মোটামুটি ভালো। প্রকৃতিটা উপভোগ করছি, পরিবারের সঙ্গে সময় কাটানো দারুণ অভিজ্ঞতা।”ঈদের ছুটিতে পর্যটকদের আগমনে দীর্ঘদিনের মন্দা কাটিয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। রমজানে লোকসানের মুখে পড়া ব্যবসায়ীরা এখন নতুন উদ্দীপনায় কার্যক্রম চালাচ্ছেন। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, “ঈদের ছুটিতে প্রতিদিন অন্তত হাজারো পর্যটক সুন্দরবনে অবস্থান করবেন। এতে পর্যটন খাতে ব্যবসার প্রসার ঘটবে এবং ধারাবাহিকতা বজায় থাকলে রাজস্ব বৃদ্ধিও সম্ভব।”
পর্যটন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটিতে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটবে, যা পুরো পর্যটন খাতকে আরও চাঙা করবে। হোটেল ও জলযান কর্তৃপক্ষও বিশেষ প্যাকেজ ও ছাড়ের ব্যবস্থা করেছে পর্যটকদের সুবিধার্থে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews