শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

রাজৈরে ঐতিহাসিক ঘোড়া দৌড় অনুষ্ঠিত;

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৬০ বার পঠিত



রাজৈর প্রতিনিধিঃ- শেখ সাজেদুল হক(বোরাক)

বাংলার ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই আজ বিলুপ্তির পথে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঘোড়ার দৌড় বা ঘোড়দৌড়। কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক এ খেলাটি। তবে দেশের কোথাও কোথাও এখনও এটি সবান্ধব উপস্থিতিতে আয়োজন করা হয়ে থাকে।
স্থানীয় প্রশাসন এবং গ্রাম-জনপদের প্রভাবশালী সংগঠকেরা এখনও এ খেলার আয়োজন করে বাংলার ঐতিহ্যটি ধরে রাখার নিরন্তর চেষ্টা করে থাকেন।
এভাবে হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় খেলাটির পুনঃসংযোজন ঘটে। প্রতি বছর নিয়মিত আয়োজনেরই অংশ হিসেবে এবারও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরাশী গ্রামের মাঠে এ আয়োজন করে গ্রামবাসী। এ ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন কয়েক হাজার দর্শক। শিশু-কিশোর, নারী-পুরুষসহ হাজারো মানুষে ভরা স্টেডিয়াম গ্যালারি। মাঠের ভেতর ছড়িয়ে-ছিটিয়ে লাল, কালো, সাদাসহ ছোট-বড় অনেক ঘোড়া। মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জসহ আশপাশের এলাকার ঘোড়া এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখে মুগ্ধ হয়েছেন আগত দর্শকেরা।
ঘোড়সওয়ার সাব্বির হোসেন জানান, তারা মাদারীপুর রাজৈর উপজেলার পাইকপাড়া থেকে ‘দুই ভাইয়ের মায়া’ নামক ঘোড়া নিয়ে এখানে এসেছেন। পুরস্কার জয়ের জন্য নয়, শখের বসেই ঘোড়া দৌড়ে অংশ নেন তিনি। ঘোড়সওয়ার নাবিল হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিযোগিতায় অংশ নিই আমি। আনন্দ পাই, ভালোও লাগে। দুপুর ১২টায় শুরু হয়ে কয়েক দফায় দৌড়ে অংশ নেয় বিজয়ী সব ঘোড়া। প্রতিযোগিতা চলেছে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি ঘোড়াই আলাদা নামে পরিচিত। যেগুলো হলো- কংসরাজ, দুই ভাইয়ের মায়া, টেকর পাখি, দাদা-নাতি, হংসরাজ, টিপু সুলতান, মায়ের রাজা, মুকুট রাজা, বাংলা ভাই, টু হৃদয়, ডালিম বাংলা, ট্রিগার, রণজিৎ, দুই বন্ধুর মায়া, রাজন বাংলা, লালু পাগলা, লাল বারুদ, আর্মি টাইগার, মামুন রাজা, রণজিৎ বাচ্চা, পাঁচ ভাইয়ের মায়া, বাঘ বাচ্চা, গরিবের বন্ধু, দিল দেওয়ানা, আরিয়ান বাহাদুর, আমার স্বপ্ন, টপ সিঙ্গার, মামা-ভাগিনা, শুভরাজ, মাহীরাজ, হৃদয় বাংলা, নিউ সোনার তরি, সোনার ময়না, মায়ের আদেশসহ নানা নামে মোট ৪৬টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
ঘোড়দৌড় দেখতে আসা রুপালী হালদার বলেন, অনেক দিন আগে ঘোড়দৌড় দেখে ছিলাম। এখন আর কোথাও ঘোড়দৌড় হয় না। এ আয়োজন দেখতে অনেক মানুষ দূর-দূরান্ত থেকে এসেছেন। এ প্রতিযোগিতা দেখতে খুবই ভালো লাগছে। আয়োজক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিযোগিতায় অংশ নিতে ঘোড়া নিয়ে আসেন ঘোড়ার মালিকেরা। প্রতিযোগিতা শেষে পুরস্কার দেওয়া হয়। এ প্রতিযোগিতায় ‘ছোট ঘোড়া’ ক্যাটাগরিতে প্রথম হয়েছে শুভরাজ, দ্বিতীয় আমার স্বপ্ন ও তৃতীয় হয়েছে আর্মি টাইগার। এছাড়াও ‘বড় ঘোড়া’ ক্যাটাগরিতে প্রথম হয়েছে জয় বাংলা, দ্বিতীয় হয়েছে সোনার ময়না এবং তৃতীয় হয়েছে নিউ সোনার তরী। বিশেষ পুরস্কার পায় রনজিৎ বাচ্চা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews