1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন;

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৪২ বার পঠিত

মোঃ ফয়সাল হাসান; উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা মোঃ আজাদ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। রবিবার (২০ এপ্রিল) সকালে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় পেছন থেকে অতর্কিতভাবে জামায়াত-শিবিরের সন্ত্রাসী বাহিনী আজাদ হোসেনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব। মানববন্ধনে উপস্থিত ছিলেন উল্লাপাড়া যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, কাউন্সিলর মোঃ গোলাম আউলিয়া, উপজেলা সদস্য সচিব নিকছন উল্লাপাড়া, যুগ্ম আহ্বায়ক আজিযুর রহমান মানু এবং সাবেক আহ্বায়ক মোঃ আঃ ওহাব। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews