
মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)
কাউখালী উপজেলায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এক ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন জানান,০৬ মে ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রাসেল হাওলাদার (পিতা: মৃত আজিজ হাওলাদার), সাং-কেশরতা,থানা-কাউখালী, জেলা-পিরোজপুরকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ কর্মকর্তা জানান,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাউখালী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চুরির সঙ্গেও সম্পৃক্ততার জনশ্রুতি রয়েছে।
পুলিশ জানিয়েছে,মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।