মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

কাউখালীতে গাঁজাসহ আটক-১, বিশেষ অভিযানে চোর গ্রেফতার;

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৪০ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী থানার বিশেষ অভিযানে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক অভিযানে বেকুটিয়া মতুয়া আশ্রমের জেনারেটর চুরির ঘটনায় জড়িত এক পেশাদার চোরকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়,১৫ মে রাত ৯টা ১০ মিনিটে পারসাতুরিয়া মিয়া বাড়ী ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে এসআই মোঃ রহমত উল্লাহ’র নেতৃত্বে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ রাকিব তালুকদার (২৩) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার শঙ্করপুর এলাকার জাকির তালুকদারের ছেলে।
এদিকে ১৬মে সকালে পিএসআই মেহেদী হাসানের নেতৃত্বে পৃথক অভিযানে স্থানীয়দের সহায়তায় বেকুটিয়া মতুয়া আশ্রমের জেনারেটর চুরির ঘটনায় জড়িত আসাদুল সরদার (৪৩)কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বেও একটি চুরি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, “মাদক ও চুরি প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews