রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
৩০ আসনের ফলাফল স্থগিত ও পুনর্গণনার আবেদন জামায়াতের, শপথ স্থগিতেও আইনি উদ্যোগ; কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুর সুমনকে ফুলেল শুভেচ্ছা,শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি; মোহাম্মদ আনিসুর রহমান খোকন তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা; দীর্ঘ প্রতীক্ষার অবসান: নওগাঁর আত্রাই পেল এবার নিজস্ব এমপি; মাদারীপুর-০৩ আসনে জামানত হারালেন যারা; সংযমের বার্তায় পিরোজপুর-২ এ সোহেল মনজুর সুমনের জয়; পটুয়াখালী মরিচবুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন; নওগাঁয় ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার; নওগাঁর আত্রাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে; মাদারীপুরের তিনটি আসনে পৌঁছেছে ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম; কুটার খ্যাড়ে অগ্নিসংযোগ: তিনটি গরু পুড়ে মারা গেছে, গোয়ালঘরসহ দুইটি খ্যাড় ছাই; কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম; মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম; নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা; আত্রাইয়ে বিএনপির উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠিত ; নির্বাচন পর্যবেক্ষক কার্ড: অহংকার নয়, পেশাগত দায়িত্বের সীমারেখা-সম্পাদক, দৈনিক বাংলার আলো;; হিন্দুদের বাড়িতে হুমকির অভিযোগ — রুহুল আমিন দুলাল; লালমনিরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহর আটক, পরে ছেড়ে দেয় বিজিবি; নওগাঁতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; আত্রাইয়ে বিএনপির বিশাল নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত;

কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুর সুমনকে ফুলেল শুভেচ্ছা,শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি;

মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর (কাউখালী)

পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন-এর আগমন উপলক্ষে কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৪ফেব্রুয়ারি)বিকাল ৪টায় কাউখালী উপজেলা বিএনপির নির্বাচনী অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে আহম্মদ সোহেল মনজুর সুমন নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হতে পারবে না। তিনি সবাইকে শৃঙ্খলা মেনে চলা,বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা এবং জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশ দেন।
তিনি বলেন,“দলের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করতে হবে।”তিনি আরও বলেন,সততা,নিষ্ঠা ও জনসম্পৃক্ততা বজায় রেখে দলের কার্যক্রম পরিচালনা করতে হবে এবং আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান সামনে থাকায় স্বল্প সময়ের মধ্যে নেছারাবাদ,ভান্ডারিয়া ও কাউখালী উপজেলার নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করা হয়েছে বলেও জানান তিনি। শপথ গ্রহণ শেষে পুনরায় সবার সঙ্গে সাক্ষাৎ করার আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এ প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার