বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মাদারীপুরের তিনটি আসনে পৌঁছেছে ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম; কুটার খ্যাড়ে অগ্নিসংযোগ: তিনটি গরু পুড়ে মারা গেছে, গোয়ালঘরসহ দুইটি খ্যাড় ছাই; কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম; মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম; নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা; আত্রাইয়ে বিএনপির উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠিত ; নির্বাচন পর্যবেক্ষক কার্ড: অহংকার নয়, পেশাগত দায়িত্বের সীমারেখা-সম্পাদক, দৈনিক বাংলার আলো;; হিন্দুদের বাড়িতে হুমকির অভিযোগ — রুহুল আমিন দুলাল; লালমনিরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহর আটক, পরে ছেড়ে দেয় বিজিবি; নওগাঁতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; আত্রাইয়ে বিএনপির বিশাল নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত; শাপলা কলি মার্কার নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত; নওগাঁতে শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ইরি-বোরো রোপণে ব্যস্ত কৃষকরা; মোংলা, রামপাল বাগেরহাট -৩ আশোনে মাঠে ৫ প্রার্থী তবে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছে জামাত এবং বিএনপি; লালমনিরহাট-০২ আসনে যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতিসহ ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান; নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামাতের বিক্ষো মিছিল ; কাউখালীতে যৌথবাহিনীর দুই দিনের অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ, জরিমানা ৯৪ হাজার ৫০০ টাকা; বেলকুচিতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত; রাজাপুর উত্তর কাঠিপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত; নওগাঁ জেলায় যৌথ বাহিনীর ডমিনেন্ট পেট্রোল ও মহড়া অনুষ্ঠিত;

আত্রাইয়ে বিএনপির বিশাল নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত;

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে ৮ ফেব্রুয়ারি রবিবার বিকেল সারে ৪টায় আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল শুরু হয়ে উপজেলা মাঠে শেষ হয়। আত্রাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগরের সঞ্চালনায় মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এছাহক আলী, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, রাণীনগর উপজেলা সাধারণ সম্পাদক মোসারব হোসেন, আত্রাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, সংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুবদল নেতা খোরশেদ আলম, পারভেজ, আশরাফুল ইসলাম (লিটন), এডভোকেট আব্দুল মতিন, ব্যারিস্টার টুটুল, ইঞ্জিনিয়ার বিরাজসহ মিছিলে অংশ নেন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মী, অঙ্গসংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী।
প্রধান অতিথি আবু বকর সিদ্দিক নান্নু বলেন,
গণতন্ত্র পুনরুদ্ধার করতে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপিকে শক্তভাবে সংগঠিত হতে হবে।নেতাকর্মীরা সতর্ক, একত্রিত ও দৃঢ় মনোভাব নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করবে।আগামী জাতীয় নির্বাচনে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করতে হবে এবং জনগণের পাশে সবসময় দাঁড়াতে হবে। তিনি আরো বলেন,বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে,জনগণকে সাথে নিয়ে বিএনপি নতুন বাংলাদেশ গঠন করবে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার