1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বেকুটিয়া মতুয়া আশ্রমের জেনারেটর চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার; সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক ৩; নিখোঁজের ২৭ ঘণ্টা পর নদী থেকে হোসেন’র মরদেহ উদ্ধার; পিরোজপুরে বাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ; নওগাঁর আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন; তেঁতুলিয়ায় মডেল মসজিদে উপজেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত ; কাউখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত; কাউখালীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ; মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ; ৯নং সাপলেজা ইউনিয়ন পরিষদ ভবন ও গেইট সংস্কারে বদলে গেছে ইউনিয়নের চিত্র;

পিরোজপুরে বাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২১ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি : আব্দুল হান্নান শেখ

পিরোজপুর:দীর্ঘ প্রতীক্ষার পর আজ ১৪ মে, ২০২৬ পিরোজপুর জেলা বাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
পিরোজপুর বাস টার্মিনাল প্রাঙ্গণে অস্থায়ী ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলার বিভিন্ন রুটের বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিকরা এখানে ভোট দিচ্ছেন।
সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৫টি পদের জন্য একাধিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
ভোট দিতে আসা শ্রমিকরা বলছেন, নতুন কমিটি যেন তাদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও রুট সমস্যার সমাধানে কাজ করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, “গত ৪ বছর ধরে আমাদের সমস্যা জমে আছে। এবার যারা জিতবে, তারা যেন কথা রাখে।”
নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ভোট গণনা শেষে রাতেই ফলাফল ঘোষণা হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews