রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
৩০ আসনের ফলাফল স্থগিত ও পুনর্গণনার আবেদন জামায়াতের, শপথ স্থগিতেও আইনি উদ্যোগ; কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুর সুমনকে ফুলেল শুভেচ্ছা,শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি; মোহাম্মদ আনিসুর রহমান খোকন তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা; দীর্ঘ প্রতীক্ষার অবসান: নওগাঁর আত্রাই পেল এবার নিজস্ব এমপি; মাদারীপুর-০৩ আসনে জামানত হারালেন যারা; সংযমের বার্তায় পিরোজপুর-২ এ সোহেল মনজুর সুমনের জয়; পটুয়াখালী মরিচবুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন; নওগাঁয় ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার; নওগাঁর আত্রাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে; মাদারীপুরের তিনটি আসনে পৌঁছেছে ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম; কুটার খ্যাড়ে অগ্নিসংযোগ: তিনটি গরু পুড়ে মারা গেছে, গোয়ালঘরসহ দুইটি খ্যাড় ছাই; কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম; মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম; নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা; আত্রাইয়ে বিএনপির উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠিত ; নির্বাচন পর্যবেক্ষক কার্ড: অহংকার নয়, পেশাগত দায়িত্বের সীমারেখা-সম্পাদক, দৈনিক বাংলার আলো;; হিন্দুদের বাড়িতে হুমকির অভিযোগ — রুহুল আমিন দুলাল; লালমনিরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহর আটক, পরে ছেড়ে দেয় বিজিবি; নওগাঁতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; আত্রাইয়ে বিএনপির বিশাল নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত;

কুটার খ্যাড়ে অগ্নিসংযোগ: তিনটি গরু পুড়ে মারা গেছে, গোয়ালঘরসহ দুইটি খ্যাড় ছাই;

মোঃ আঃ কুদ্দুস খান, উপজেলা প্রতিনিধি
মঠবাড়িয়া;

পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব সাপলেজা গ্রামে সন্ত্রাসীদের দেওয়া আগুনে তিনটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় একটি গোয়ালঘর ও দুইটি কুটার খ্যাড় সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১টার দিকে গ্রামের আলতাপ মুন্সীর মালিকানাধীন দুইটি কুটার খ্যাড়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গোয়ালঘরেও। এতে ঘটনাস্থলেই দুইটি গরু পুড়ে মারা যায়। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও আরও একটি গরু মারাত্মকভাবে দগ্ধ হয়ে পরে মারা যায়। অপর একটি গরু অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হলেও সেটির অবস্থা আশঙ্কাজনক।
গরুর মালিক আগুনের বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সহায়তা করেন। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
এলাকাবাসী অভিযোগ করেন, পূর্ব সাপলেজা গ্রামে এর আগেও একাধিকবার গরু জবাই, কুটার খ্যাড়ে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
স্থানীয়দের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে এলাকায় অস্থিরতা সৃষ্টি এবং নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার অপচেষ্টা হিসেবেই এই ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী দ্রুত দোষীদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার