বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ;

রাজশাহীতে মাই টিভি’র নাম ভাঙানো ভুয়া সংবাদিক কারাগারে;

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১৫ বার পঠিত



মোঃ সোহরাওয়ার্দী হোসেন ব্যুরো প্রধান রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির নাম ভাঙিয়ে দ্বিতীয় দফায় চাঁদার টাকা গ্রহণকালে এলাকাবাসীর হাতে আটক হয়ে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বুলবুল খাঁন নামের এক ভুয়া সাংবাদিককে।

এসময় তার কাছ থেকে ভুয়া মাই টিভির আইডি কার্ড একটি নীল কালারের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার রাত ৯ টার দিকে পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া আদিবাসী পল্লী এলাকায় চাঁদাবাজির করার আটকের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩১ জানুযারি) বিকেলে মাই টিভি’র রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অনতু পুঠিয়া থানায় হাজির হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে এই মামলায় বুলবুলের অপর এক সহযোগীকে আসামী করা হয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে। তকে গ্রেফতার করার জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করছেন,পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান।

স্থানীয়রা ও পুলিশ জানায়,পুঠিয়ার বেলমারিয়া এলাকার আদিবাসী পল্লীতে তিন যুবক সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকে তাদের কয়েকজনকে ভয় ভীতি দেখিয়ে গত এক সপ্তাহ আগে উক্ত এলাকা থেকে টাকা হাতে নিয়ে চলে যায় ভুয়া ওই নামধারী সাংবাদিকরা। আবারো গতকাল মঙ্গলবার রাতে টাকা নেয়ার উদ্দেশ্যে আদিবাসী পল্লীতে ঢুকে তাদের অনেকের কাছে বিভিন্ন ভাবে টাকা দাবি করতে থাকে। পাশাপাশি আদিবাসীদের প্রলোভন দেখায় তাদেরকে দেশীয় চোলাই মদ বিক্রি করার লাইসেন্স করে দিবে বলে। পরে টাকাও দাবি করে তাদের কাছ থেকে।

বিষয়টি সন্দেহ হলে স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের জানায় ভুক্তভোগী ওই পরিবারগুলো। একপর্যায়ে স্থানীয় লোকজন এসে তাদের আটক করে জানতে চায় তারা কোথায় সাংবাদিকতা করে।

এ সময় দুজন পালিয়ে গেলেও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ গুনগাতি বাগান বাড়ি এলাকায় কফিল উদ্দিনের ছেলে ভূয়া সাংবাদিক বুলবুলকে আটক করে এলাকাবাসী।

পরে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সে মাই টিভির সাথে কোনোভাবেই জড়িত নয়।

আরো জানা যায়,আটক বুলবুল খান সে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আর এখানে থাকেন না। বুলবুল সিরাজগঞ্জ হারবাল ওষুধের ব্যবসা করতেন বলে জানা যায়।

মঙ্গলবার রাতে বিলমাড়িয়া আদিবাসী পল্লীর নগেন হাজদা’র ছেলে নরেন হাজদা,কমল মাড্ডি’র ছেলে রনজিৎ মাড্ডি’র কাছ থেকে ১ হাজার করে এবং অপর জন সরকার মুর্মু’র ছেলে নয়ন মুর্মু এর কাছ থেকে ৫০০ টাকা চাঁদা জোরপূর্ব চাঁদা নেয়া হয়।

এই বিষয়ে ভুক্তভোগী নরেন হাজদা বলেন,গত সপ্তাহে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। গতকাল রাতে আবার এসেছে টাকা নিতে,টাকা না দিলে আমাকে হ্যান্ডক্রাফ পরিয়ে পুলিশের হাতে তুলে দিবে বলে ভয় দেখায়।

আরেকজন ভুক্তভোগী রনজিৎ মাড্ডি বলেন,রাতের বেলা ওরা তিনজন এসে আমাকে ভয় ভীতি দেখাচ্ছে মদের লাইসেন্স করে দেবে বলে ৩ হাজার টাকা করে টাকা চাচ্ছে। আমরা গরীব মানুষ কিভাবে টাকা দিব। পরে আমি মেম্বার সহ স্থানীয় লোকদেরকে জানাই।

নয়ন মুর্মু বলেন,তারা আমার ঘরের ভিতরে ঢুকে পড়েছিল আমি ভয়ে ৫শ টাকা দিয়েছিলাম। আমাকে ধরে নিয়ে যেতে চেয়েছিল তাই টাকা দিয়েছি।

এবিষয়ে স্থানীয় ইউপি সাধারণ সদস্য মেম্বার সান্টু ইসলাম বলেন,আমার কাছে ওই আদিবাসী পল্লীর কিছু লোকজন জানিয়েছিল সাংবাদিক নাম করে কয়েকজন এসে টাকা নিয়ে যায়। গত রাতে আবার শুনি ভুয়া কিছু সাংবাদিক এসে আদিবাসীদের ভয় দেখিয়ে টাকা চাচ্ছিল। সে সময় সন্দেহ হলে এলাকাবাসী ধরে আটক করে। পরে খবর পেয়ে সেখানে গিয়ে কথা বলে জানতে পারলাম যে তারা আসলে মাই টিভির কোন সাংবাদিক নয়। পুলিশ এসে তাদেরকে নিয়ে চলে গেছে।

এ বিষয়ে রাজশাহীর দায়েত্ব থাকা মাই টিভির সাংবাদিক শাহরিয়ার অনতু বলেন,রাজশাহীতে আমি মাই টিভির সাংবাদিক। সে ব্যক্তি ভুয়া কার্ড বের করে দেখিয়েছে আর এলাকাবাসীর কাছে চাঁদা দাবি করেছে। তাই তাকে এলাকাবাসী ধরে পুলিশে দিয়েছে। আজ সকালে আমি পুঠিয়া থানায় হাজির হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews