1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

কাউখালীতে ভূমি মেলা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা;

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৪০ বার পঠিত

প্রতিনিধিঃ- মোঃ নুরুজ্জামান খোকন

পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে,ভূমি মেলা-২০২৫ উপলক্ষে, গতকাল ২৫শে মে সকাল ১০ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা,এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ সহ ৫টি ইউনিয়নের পেশকার ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ। উক্ত ভূমি মেলায় স্মার্ট ভূমি সেবা পেতে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি উন্নয়ন কর,খতিয়ান পর্চা, ই-নামজারি জমির ম্যাপ,এছাড়াও ভূমি বিষয়ক পরামর্শ পেতে এবং অভিযোগ জানাতে তিন দিনব্যাপী উক্ত মেলার আয়োজন।পরবর্তীতে ২৬শে মে সোমবার ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থীদের মাঝে,ভূমি সেবা বিষয়ক আলোচনা শেষে, “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি” এই বক্তব্যের উপরে ভুমি মেলা-২০২৫ এর উপরে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে মেধা বিকাশে বিজয়ী ৯জন ছাত্রীকে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সুদীপ্ত দেবনাথ। এ ছাড়াও বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা কামাল,মোঃ তানভিন হোসেন,মুন্নি খানম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা কমিশনার (ভূমি) কর্মকর্তা, সুদীপ্ত দেবনাথ বলেন,বাংলাদেশের প্রতিটি উপজেলায় গতকাল ২৫ মে থেকে ভূমি মেলা ও ভূমি সেবার পাশাপাশি, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের উদ্যোগ ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে জ্ঞান-বিকাশে এবং যেকোনো সমস্যা সমাধানে সহায়ক হবে বলে বিশ্বাস করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews