বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি;

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১২৮ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন,
পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদক,অনলাইন জুয়া,কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাঠে নেমেছে থানা পুলিশ। নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন এবং ওসি (তদন্ত) মোঃ এবাদ আলীর নেতৃত্বে পরিচালিত বিশেষ পুলিশি মহড়া ও অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি করেছে।

গত ১৩ জুন শনিবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ইকোপার্ক,কালী মন্দির,গোডাউন, কুমিয়ান আবাসন এলাকা,ইটভাটা ও আমরাজুড়ী নদীর পারে পুলিশের বিশেষ টহল ও অভিযান পরিচালিত হয়। অভিযানে সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে তল্লাশি করা হয় এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে কঠোর নজরদারি চালানো হয়।
জানা গেছে,গত ৮ জুন কাউখালী থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ আনোয়ার হোসেন। এর আগে তিনি বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
ওসি আনোয়ার হোসেন বলেন,পিরোজপুর ২ আসনের গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব আহমেদ সোহেল মঞ্জুর সুমন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর নির্দেশনা অনুযায়ী কাউখালী উপজেলায় চুরি,ডাকাতি, ছিনতাই,ইভটিজিং,কিশোর গ্যাং, অনলাইন জুয়া,মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অপরাধ দমনে কোনো ধরনের আপস করা হবে না এবং আইন প্রয়োগে সর্বোচ্চ কঠোরতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অপ্রয়োজনীয়ভাবে দলবদ্ধ হয়ে আড্ডা দিলে তা নজরদারির আওতায় আনা হবে। পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
এ সময় তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব,জনপ্রতিনিধি,সাংবাদিক ও সাধারণ জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান শুরু হওয়ায় অপরাধপ্রবণ কর্মকাণ্ড কমবে বলে তারা আশা করছেন। তাদের মতে,এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে কাউখালীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews