1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা ও বর্নাঢ্য র‍্যালীর আয়োজন;

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩৫২ বার পঠিত

প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন

১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই এপ্রিল (সোমবার) ২০২৫, সকাল ৮ ঘটিকায় উপজেলা চত্বরে, উপজেলা প্রশাসন,শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠনের শিশু- কিশোরদের উপস্থিতিতে জাতীয় সংগীত এবং বৈশাখী গান শেষে একটি র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানটি উপজেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী কমিটির সদস্য সুব্রত রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ,কৃষি সম্প্রসারন কর্মকর্তা প্রদীপ কুমার হালদার,মৎস কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, কাউখালি থানা অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান,উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম. আহসান কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, সমবায় কর্মকর্তা অহিদুজ্জামান খান, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, কাউখালী সূর্যোদয় খেলাঘর আসরের সম্পাদক ও শিক্ষক নেতা লিটন কৃষ্ণ কর,জাসদ কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান, জাসাসের সিনিয়র সদস্য এ্যাডভোকেট কমল কৃষ্ণ মূখার্জী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক শেখ নুরুল হুদা বাবু, সভাপতি মোঃ মেহেদী হাসান, সহ সভাপতি গাজী আনোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ ওমর ফারুক,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান খোকন,কোষাধ্যক্ষ মোঃ এনামুল কিবরিয়া,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইমাম হোসেন খন্দকার প্রমুখ। উক্ত শোভাযাত্রায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews